আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
543 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (17 points)
আসসালামু আলাইকুম, আমি বাইরে বের হলে চোখ ঢেকে বের হই।এখন যদি আল্লাহ হুকুম করেন ইন শা আল্লাহ মক্কায় যাওয়া হবে।তো আমার প্রশ্ন হচ্ছে এত উত্তম জায়গা আমি যদি শুধু মাত্র আল্লাহর ও তার রাসুল কে ভালবাসার জন্য ই অখানে গিয়ে যদি আমি চোখের সামনে কাপড় না রাখি তবে কি আল্লাহ অসন্তুষ্ট হবে?? কোন্টাতে আল্লাহ সন্তুষ্ট হবেন??

যদি দেখা যায় জামাতে যোগ দেয়াতে দেরি হয়ে জায় তবে করণীয় কী??

1 Answer

0 votes
by (814,710 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
ইহরামরত অবস্থায় গায়রে মাহরামের সামনে নারীদের সমস্ত শরীরই সতরের অন্তর্ভুক্ত। সমস্ত শরীরকেই ঢেকে রাখতে হবে। মাথার উপর এমনভাবে উড়নাকে ছেড়ে দিতে হবে যাতেকরে মুখের সাথে জড়িয়ে না থাকে। এজাতীয় ক্যাপ ক্রয় বাজারে করতে পাওয়া যায়।
"وَ الْمَرْأَةُ فِي جَمِيعِ ذَلِكَ كَالرَّجُلِ، غَيْرَ أَنَّهَا لَاتَكْشِفُ رَأْسَهَا وَتَكْشِفُ وَجْهَهَا، وَلَوْ سَدَلَتْ عَلَى وَجْهِهَا شَيْئًا وَجَافَتْهُ عَنْهُ جَازَ." (عالمگیری ۔1/235، کتاب الحج، ط:رشیدیہ)
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/69771

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
মক্কা মদীনাতে গিয়ে চোখের সামনে কাপড় না রাখলেও আল্লাহ অসন্তুষ্ট হবে না।তবে পরপুরুষের সামনে চোখের সামনে কাপড় রাখা যাবে না। পরপুষের সামনে চেহারার কাপড় খুললে অবশ্যই গোনাহ হবে।

জামাতের নামাযে যোগ দিতে দেড়ী হয়ে গেলে, সম্ভব হলে মাসবুকের নামায পড়তে হবে।অথবা পরবর্তীতে একাকি নামায পড়তে হবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (814,710 points)
সংযোজন ও সংশোধন করা হয়েছে।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 437 views
...