আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
847 views
in যাকাত ও সদকাহ (Zakat and Charity) by (10 points)
আসসালামু আলাইকুম
আমি মোহরানা হিসেবে চার ভরি স্বর্ণ পেয়েছিলাম এবং গিফট সহকারে প্রায় সাড়ে চার ভরি স্বর্ণ আমার কাছে আছে।কিছু স্বর্ণ আমি ব্যবহার করি,বাকিটা পড়ে আছে।এখন আমার প্রশ্ন হচ্ছে,,,

১.আমার উপর যাকাত ফরজ হয়েছে কিনা??
২.আমি বিয়ের পর হাদিয়া হিসেবে কিছু টাকা পেয়েছিলাম, টাকার পরিমান প্রায় ৭ থেকে ৮ হাজার। এ টাকা আমার স্বামী বা অন্য কেও প্রায় প্রতি মাসে ঋণ নিয়ে আবার শোধও করে দেয়।আমি আবার আমার প্রয়োজনীয় জিনিস কিনলে আবার স্বামীর থেকে টাকা নিয়ে ওইটা টাকা পূরণ করে রাখি।

এখন কথা হচ্ছে সব মিলিয়ে আমার উপর কি যাকাত ফরজ হয়েছে?

1 Answer

0 votes
by (812,730 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
সোনা, রূপা,টাকা,এবং ব্যবসায়িক মালে যাকাত আসে, যদি তা নেসাব পরিমাণ হয়।
স্বর্ণের নেসাবঃ৭.৫ ভড়ি।
রূপার নেসাবঃ৫২.৫ ভড়ি।
এখানে একটি বিষয় লক্ষণীয় যে, কারো কাছে শুধুমাত্র স্বর্ণ বা শুধুমাত্র রূপা থাকলে সেটার নেসাব পূর্ণ হলেই যাকাত আসবে, অন্যথায় যাকাত আসবে না। তবে হ্যাঁ, যদি কারো নিকট স্বর্ণ এবং রূপা অথবা টাকা এভাবে থাকে যে, কোনোটিরই নেসাব পূর্ণ হয়নি, তাহলে এক্ষেত্রে রূপার নেসাবকেই মানদন্ড ধরে নেয়া হবে। এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/121

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
৪ ভড়ি স্বর্ণ এবং ৪.৫ ভড়ি স্বর্ণ মিলিয়ে যেহেতু আপনি সর্বমোট ৮.৫ ভড়ি স্বর্ণের মালিক, তাই আপনার উপর যাকাত ফরয হয়ে গেছে। আপনি উক্ত স্বর্ণের বিক্রয় মূল্যর ২.৫% যাকাত দিবেন। এবং নগদ টাকার ২.৫% যাকাত দিবেন।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (10 points)
আসসালামু আলাইকুম 

আমি টোটাল ৪.৫  ভরি স্বর্ণের কথা বলেছি।।৮.৫ ভরি নয়।।।৪ ভরি বিয়ের মোহরানা আর টুকটাক গিপট সহকারে টোটাল ৪.৫ ভরি স্বর্ণ আছে আমার বর্তমানে।।।
by (812,730 points)
যাকাত ফরয হবে না। 

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...