আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
271 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (5 points)
একটি পেইজে দেখলাম, ইয়া কহহারু, ইয়া জব্বারু এটা প্রতিদিন ২০০বার পাঠ করলে শরীরে থাকা বদজীন ধ্বংস হয়ে যায়। এটা কি হাদিস আছে?

যদি হাদিসে না থাকে তাহলে কি আমল করা ঠিক হবে? বিদআত হবে কিনা?

Fvbnmmkkijvvbkkgvgbbbvgghjhgvghhhh

1 Answer

0 votes
by (814,710 points)
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
আল্লাহ তা'আলা বলেন,
وَلِلَّهِ الْأَسْمَاءُ الْحُسْنَىٰ فَادْعُوهُ بِهَا ۖ وَذَرُوا الَّذِينَ يُلْحِدُونَ فِي أَسْمَائِهِ ۚ سَيُجْزَوْنَ مَا كَانُوا يَعْمَلُونَ
আর আল্লাহর জন্য রয়েছে সব উত্তম নাম। কাজেই সে নাম ধরেই তাঁকে ডাক। আর তাদেরকে বর্জন কর, যারা তাঁর নামের ব্যাপারে বাঁকা পথে চলে। তারা নিজেদের কৃতকর্মের ফল শীঘ্রই পাবে।(সূরা আ'রাফ-১৮০)

আল্লাহর সিফাতি নাম সম্পর্কে হাদীসে এসেছে,
 أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ لِلَّهِ تَعَالَى تِسْعَةً وَتِسْعِينَ اسْمًا مَنْ أَحْصَاهَا دَخَلَ الْجَنَّةَ هُوَ اللَّهُ الَّذِي لَا إِلَه هُوَ الرَّحْمَنُ الرَّحِيمُ الْمَلِكُ الْقُدُّوسُ السَّلَامُ الْمُؤْمِنُ الْمُهَيْمِنُ الْعَزِيزُ الْجَبَّارُ الْمُتَكَبِّرُ الْخَالِقُ الْبَارِئُ الْمُصَوِّرُ الْغَفَّارُ الْقَهَّارُ الْوَهَّابُ الرَّزَّاقُ الْفَتَّاحُ الْعَلِيمُ الْقَابِضُ الْبَاسِطُ الْخَافِض................ُ 
বিস্তারিত জানতে ভিজিট করুন- https://www.ifatwa.info/2288


সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
'ইয়া কাহহারু', 'ইয়া জাব্বারু' আল্লাহ তা'আলার সিফাতি নাম। এই নাম দ্বারা আল্লাহকে ডাকা যাবে।তবে নিশ্চিতভাবে কোনো সংখ্যা দ্বারা সংখ্যায়িত করা যাবে না। কেননা কোনো হাদীসে এই নাম সমূহকে সংখ্যা দ্বারা নির্দিষ্ট করা হয়নি।এবং এদ্বারা নির্দিষ্ট কোনো উদ্দেশ্যকেও হাদীসে নির্ধারিত করা হয়নি। হ্যা, বুজুর্গানে কেরামের পরামর্শের ভিত্তিতে যে কোনো উদ্দেশ্যকে সামনে রেখে ঐ সমস্ত নাম দ্বারা আল্লাহকে ডাকা যাবে। তবে এরকম আ'মল সরাসরি হাদীসে আসেনি।তবে ইসলামের মূলনীতির আলোকে এগুলোকে নিষেধ করাও যাবে না।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (814,710 points)
সংযোজন ও সংশোধন করা হয়েছে।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...