আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
596 views
in ব্যবসা ও চাকুরী (Business & Job) by (27 points)
আসসালামুয়ালায়কুম,
এমন কোন সফটওয়্যার বানানো কি জায়েজ হবে যেখানে মানুষ এসে বিভিন্ন কোম্পানীর শেয়ার ক্রয় করতে পারবে। যেমনঃ গুগল, মাইক্রোসফট, টেসলা অথবা বিভিন্ন ব্যাংক।
যার বিনিময়ে যে কোম্পানী সফটওয়্যার বানিয়েছে তারা চার্জ কাটবে প্রত্যেক শেয়ার ক্রয় বিক্রয়ের জন্য।

1 Answer

0 votes
by (805,980 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
শাইখুল ইসলাম মাওলানা মুহাম্মদ তাক্বী উসমানী দা.বা. হাকীমুল উম্মত আশরাফ আলী থানবী রহঃ এর উদ্ধৃতিতে কয়েকটি শর্তে শেয়ারকে কমবেশি করে বিক্রি ব্যবসাকে জায়েজ বলেছেন। 
যথা-
(১)কোম্পানীর মূল ব্যবসাটি হালাল হতে হবে। যেমন ঔষধ কোম্পানী, ইনষ্ট্রাকশন কোম্পানী ইত্যাদি।
(২) মূল মূল্যের চেয়ে কমবেশি করে বিক্রি করার জন্য শর্ত হল, কোম্পানীর মূল সম্পদ শুধু টাকা হতে হবে না, বরং টাকার সাথে সাথে অন্যান্য সম্পদও থাকতে হবে। যেমন বিল্ডিং, জমি, মেশিন ইত্যাদি।
(৩)যদিও মূল ব্যবসা হালাল, কিন্তু যদি উক্ত কোম্পানীতে কিছু সুদী বা হারাম লেনদেনও হয়, তবে খুবই কম। তাহলেও সেই সুদী ও হারাম লেনদেনের বিরুদ্ধে বার্ষিক সাধারণ সভায় প্রতিবাদ করবে এবং সংশোধনের জন্য বলবে।
(৪) কোম্পানীর যতটুকু আয় সুদ থেকে হয়, তা হিসেবে করে বের করে সওয়াবের নিয়ত ছাড়া দান করে দিবে।

উপরোক্ত চারটি শর্ত সঠিকভাবে মান্য করলে শেয়ার ব্যবসা জায়েজ আছে। তবে বর্তমানে শেয়ার বাজারে নানামুখী ধোঁকা, প্রতারণার বিস্তার রয়েছে। আর
উপরোক্ত শর্তগুলো সঠিকভাবে পাওয়াও কঠিন। তা’ই বর্তমানে আমাদের দেশের এ ব্যবসার বিকল্প কোন ব্যবসায় জড়ানোই অধিক নিরাপদ এবং এবং তা থেকে বিরত থাকা অপরিহার্য৷
(ইসলাম আওর জাদীদ মায়িশাত: ওয়া তিজারাত-১০৩-১১৪; ইসলামী ব্যাংকারী কী বুনিয়াদে-২১৬-২২১৷)
হালাল ও হারামের দৃষ্টিতে এ ব্যবসাটি বর্তমানে খুবই ঝুঁকিপূর্ণ একটি ব্যবসা। তাই এ থেকে বিরত থাকা আবশ্যক৷আল্লাহ-ই ভালো জানেন। বিস্তারিত জানতে ভিজিট করুন- https://www.ifatwa.info/841 

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
উপরের বর্ণনামতে যেসব কম্পানির শেয়ার ক্রয়-বিক্রয় করা জায়েয সেই কম্পানির জন্য ওয়েবসাইট বানালে সেটা নাজায়েয হবে না। এবং ক্রয়-বিক্রয় বাবৎ কমিশনও নাজায়েয হবে না।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (805,980 points)
সংযোজন ও সংশোধন করা হয়েছে।
by
উক্ত সফটওয়্যার টি তে আমেরিকান স্টক মার্কেট এ যত গুলো কোম্পানি লিস্টেড আছে সব কোম্পানির নাম থাকবে। 

যেমন তিন ধরনের কোম্পানি আছে। 

১) যারা বিভিন্ন সার্ভিস দেওয়ার মাদ্ধমে টাকা উপার্জন করে থাকে। যেমন গুগল, মাইক্রোসফট, ফেসবুক, নাইক (জুতা বিক্রি করে), এমাজন পণ্য বিক্রি করে। 

২) বিভিন্ন অর্থনৈতিক প্রতিষ্ঠান যাদের মুল উপার্জন হলে সুদ। যেমন ঃ ব্যাংক, ইনভেস্টমেন্ট ফার্ম। 

৩) বিভিন্ন কোম্পানী যাদের মুল উপার্জন হারাম। যেমন নেটফ্লিক্স (মুভি বিক্রি করে), স্পটিফাই(গান বিক্রি করে), কিংবা মদের কোম্পানি।


এখন একজন ব্যাবহারকারী এসে যে কোন ধরনের কোম্পানীর শেয়ার কিনতে পারবে।


এই ক্ষেত্রে কি সফটওয়্যার টি বানানো জায়েজ হবে? 




by (805,980 points)
না, জায়েয হবে না।কেননা সুদি কম্পানিও এখানে আছে।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...