আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
411 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (72 points)
আসসালামু আ'লাইকুম
স্ত্রী স্বামীকে জিজ্ঞেস করেছে নামাজ পড়েছে কিনা
স্বামী বলল পড়েনি

স্ত্রী জিজ্ঞেস করেছে পড়বে না?

স্বামী বলে পড়বে

স্ত্রী বলে পড়ো না,একটু কান্না কান্না ভাবও করেছে যেহেতু স্ত্রীর ওয়াসওয়াসা আছে

স্বামী তখন বলে জোর করিও না
সে নামাজ পড়বে তাকে বলার দরকার নেই

১।স্ত্রীর বারবার জিজ্ঞেস করা,নামায পড়তে বলা,কান্না কান্না ভাব করা নামাজ পড়ছে না দেখে এগুলো কি শর্ত হবে?

স্পষ্ট ভাষায় কিছু বলেনি তাও ওয়াসাওয়াসার কারণে সবকিছুতে সন্দেহ লাগে
একজন সুস্থ স্বাভাবিক মানুষ কয়বার রান্না করল, কয়বার চা বানিয়েছে, কয় নম্বরে ভাত খেয়েছে,কয় নম্বরে গোসল করেছে, স্টুডেন্ট কয়দিন পড়তে আসে নি বা পড়েছে বা রোল কত হয়েছে এগুলোর সাথে * মিলাবে না

২।স্ত্রীর এইসব কি ওয়াসওয়াসার কারণে হচ্ছে?

1 Answer

0 votes
by (814,710 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
স্ত্রী স্বামীকে জিজ্ঞেস করেছে নামাজ পড়েছে কিনা?
স্বামী বলল পড়েনি, স্ত্রী জিজ্ঞেস করেছে পড়বে না?
স্বামী বলে পড়বে। স্ত্রী বলে পড়ো না,একটু কান্না কান্না ভাবও করেছে যেহেতু স্ত্রীর ওয়াসওয়াসা আছে, স্বামী তখন বলে জোর করিও না,সে নামাজ পড়বে তাকে বলার দরকার নেই।

(১) স্ত্রীর বারবার জিজ্ঞেস করা,নামায পড়তে বলা,কান্না কান্না ভাব করা নামাজ পড়ছে না দেখে, এগুলো শর্ত হবে না।

স্পষ্ট ভাষায় কিছু বলেনি, ওয়াসাওয়াসার কারণে সবকিছুতে সন্দেহ লাগে, একজন সুস্থ স্বাভাবিক মানুষ কয়বার রান্না করল, কয়বার চা বানিয়েছে, কয় নম্বরে ভাত খেয়েছে,কয় নম্বরে গোসল করেছে, স্টুডেন্ট কয়দিন পড়তে আসেনি বা পড়েছে বা রোল কত হয়েছে এগুলোর সাথে * মিলাবে না।

(২)স্ত্রীর এইসব ওয়াসওয়াসার কারণে হচ্ছে ।  এগুলো কারণে তালাকের শর্ত হবে না।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (72 points)
হুজুর ২ নম্বর প্রশ্ন শর্ত নিয়ে না 
এমনে সাধারণ জীবনে চলাফেরার ক্ষেত্রে সবকিছুর সাথে * এর মিল খুঁজে 
এগুলো তো ওয়াসওয়াসার কারণেই হচ্ছে হুজুর তাই না?
by (814,710 points)
জ্বী, ওয়াসওয়াসার কারণেই হচ্ছে। 

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...