আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
535 views
in সালাত(Prayer) by (30 points)
আসসালামু'আলাইকুম ওয়ারহমাতুল্লহ্ শায়েখ,

কিছু প্রশ্ন ছিলোঃ

১। আমি জানি একজনে কাতার হয় না, তাহলে কেউ যদি আশেপাশে কাউকে না দেখে এবং রাকাত ছুটে যাবে সে কারণে একলা দাঁড়িয়ে এক রাকাত আদায় করে এবং পরবর্তী রাকাত থেকে অন্য কেউ এসে কাতার তৈরি করে, তাহলে ঐ ব্যক্তির প্রথম রাকাতটি কি গণ্য হবে? বা, সম্পূর্ণ নামাজ কি আদায় হবে? নাকি ঐ নামাজ আবার দোহরাতে হবে?

২। রাকাত ধরতে গিয়ে কেউ যদি নিয়ত মনে করতে না পেরে ঐ অবস্থাতে তাকবীরে তাহরিমা দিয়ে রুকুতে যেয়ে নামাজ শুরু করে তাহলে তার নামাজ কি বিশুদ্ধ হবে?/বা, আবার দোহরাতে হবে?(যদিও মসজিদে যাওয়ার জন্য তার তো নিয়তে ছিলো যে, কোন ওয়াক্তের নামাজের জন্য যাচ্ছে)

৩। মিলাদ-কিয়াম করে, এমন ইমামের পিছনে নামাজ পড়লে কি নামাজ আবার দোহরাতে হবে?

৪। নামাজের নিয়তের ক্ষেত্রে আরবিতে "নিয়ত পড়া" কি উচিত? নাকি কোন ওয়াক্ত, কত রাকাত এবং কী নামাজ(ফরয/সুন্নত/ওয়াজীব) এইটুকু মনে করলেই নিয়ত হবে? কোনটা বিশুদ্ধ?

৫। ফজর ও আসর নামাজের পর ইমাম মুসল্লিদের মুখোমুখি বসে "ইন্নাল্লহা ওয়ামালায়িকাতিহি ইউসল্লুনা 'আলান্নাবি..." কোরআনের এই আয়াত পাঠ শেষে যে, দরুদ পড়া হয় ঐটার সম্পর্কে একটু জানাবেন।

৬। কাতারে দুইজনের মাঝখানে কতটুকু ফাঁকা রাখতে পারবে? অনেকেই গায়ের সাথে গা লাগিয়ে দাঁড়ায় না, সেভাবে দাঁড়াতে বললেও শুনে না, এই অবস্থায় নামাজ হবে কি?/এমতাবস্থায় কী করা যায়।

জাযাকাল্লহ্।

1 Answer

0 votes
by (811,860 points)
edited by
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)বিনা কারণে সামনের কাতারে জায়গা থাকা সত্বেও একাকি কাতারে দাড়ানো মাকরুহ। তবে সামনের কাতারে জায়গা না থাকলে পিছনের কাতারে একাকি দাড়ানো মাকরুহ হবে না।
সুতরাং আপনার সম্পূর্ণ নামায হবে।

২। রাকাত ধরতে গিয়ে কেউ যদি নিয়ত মনে করতে না পেরে ঐ অবস্থাতে তাকবীরে তাহরিমা দিয়ে রুকুতে যেয়ে নামাজ শুরু করে তাহলে তার নামাজ হবে। কেননা জবান দ্বারা নিয়ত বলা মুস্তাহাব।

৩। মিলাদ-কিয়াম করে, এমন ইমামের পিছনে নামাজ পড়লে নামাজ আবার দোহরাতে হবে।

৪। নামাজের নিয়তের ক্ষেত্রে আরবিতে বা বাংলাতে "নিয়ত পড়া" মুস্তাহাব। কোন ওয়াক্ত, কত রাকাত এবং কী নামাজ(ফরয/সুন্নত/ওয়াজীব) এইটুকু মনে করলেই নিয়ত হয়ে যায়।

৫। ফজর ও আসর নামাজের পর ইমাম মুসল্লিদের মুখোমুখি বসে "ইন্নাল্লহা ওয়ামালায়িকাতিহি ইউসল্লুনা 'আলান্নাবি..." কোরআনের এই আয়াত পাঠ শেষে যে, দরুদ পড়া হয়, এটা সুন্নাহ দ্বারা প্রমাণিত নয়।

৬। কাতারে দুইজনের মাঝখানে কোনো ফাঁকা রাখা যাবে না।বরং গায়ের সাথে গা লাগিয়ে দাড়াতে হবে। কেউ যদি গায়ের সাথে গা না লাগায়, তাহলে এতেকরে নামায ফাসিদ হবে না।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (811,860 points)
সংযোজন ও সংশোধন করা হয়েছে।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 461 views
0 votes
1 answer 719 views
...