আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
384 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (45 points)
আসসালামু আলাইকুম
আমার নামঃ মেহজাবিন তাজনুভা লিখি

আমার ডাক নাম লিখি।এই নামেই সবার কাছে পরিচিত আমি।কিন্তু আমার হাজবন্ড বলেন এটা কোনো নাম না, আমি এই নামে ডাকব না।এই নামের অর্থ লেখা।কিন্তু আমার হাজবেন্ড বলেন এই নামের অর্থ নেই, এটা ইসলামিক নাম না।

১.আমার হাজবেন্ড লিখি নামে ডাকতে চান না কারণ ইসলামিক নাম নয় তাই।মেহজাবিন বলে ডাকতে চাইলে ডাকতে পারবে কি??

২.লিখি মানে লেখা। এই নাম টা কি রাখা যাবে না??এটা কি ইসলাম বিরোধী নাম???যদি এই নাম রাখা না যায় তাহলে কি করব আমি??এই নামে আমার সার্টিফিকেট সহ সব কিছুই।

৩."মেহজাবিন তাজনুভা "এই নামের অর্থ কি??

1 Answer

0 votes
by (814,710 points)
edited by
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
ভালো নাম রাখা পিতা-মাতার সর্বপ্রথম দায়িত্ব। আবদুল্লাহ ইবনে আব্বাস রা. ও  আয়েশা রা. থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন-
من حق الولد على الوالد أن يحسن اسمه ويحسن أدبه.
অর্থ : সন্তানের সুন্দর নাম রাখা ও তার উত্তম তারবিয়াতের ব্যবস্থা করা বাবার উপর সন্তানের হক। (মুসনাদে বাযযার,আলবাহরুয যাখখার)-৮৫৪০)
 
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
লিখি অর্থ লেখা।
এই নামের সুন্দর কোনো অর্থ নেই। মাতাপিতার দায়িত্ব হল, সুন্দর অর্থবোধক কোনো নাম সন্তানের জন্য নির্বাচন করা। সুতরাং নবী বা সাহাবীদের নামে সন্তানের নাম রাখাই উচিৎ ছিল।

লিখি নামের অর্থে যেহেতু ইসলাম বিরোধী কিছু নেই।তাই এটাকে অনৈসলামিক বলা যাবে না।হ্যা, সুন্দর অর্থবোধক নয়,এটা বলা যাবে।মেহজাবিন নামের অর্থ কপাল,চন্দ্র, উজ্জ্বল, প্রভাশীল। এটার অর্থ প্রায়ই সুন্দর।  সুতরাং এ নামে ডাকতে নিষেধ নয়।

আপনার স্বামী লিখি নামে না ডেকে মেহজাবিন নামে ডাকবেন।এর জন্য সার্টিফিকেটের নাম পরিবর্তন করার কোনো প্রয়োজনিয়তা নাই।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (814,710 points)
সংযোজন ও সংশোধন করা হয়েছে।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...