আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
604 views
in পবিত্রতা (Purity) by (72 points)
reshown by
শায়খ
আমার প্রস্রাব করার পর পবিত্র হওয়ার পর কিছুক্ষন পর আবার সামান্য পরিমাণ প্রস্রাব এর ফোঁটা আসে।

স্বপ্নদোষ এর জন্য ফরয গোসল করার পর আমি সেজন্য চেক করি ফোঁটা আসলো কিনা। কয়েক সেকেন্ড পর দেখা যায় হালকা একটু ফোঁটা আসছে। সেজন্য আবার ফরয গোসল করি। এভাবে কয়েকবার ফরয গোসল করা হয়ে যায়।
আমার প্রশ্ন হচ্ছে এক্ষেত্রে আমি কি করতে পারি। বার বার এভাবে ফরয গোসল করা পীড়াদায়ক। ফরয গোসলের পর এভাবে চেক করে দেখলে হালকা ফোঁটা আসলে কি গোসলের সময়ও প্রস্রাবের ফোঁটা বের হয়েছে ধরে নিয়ে আবার ফরয গোসল করতে হবে? নাকি শুধু ওই অংশটুকু ধুয়ে নিলেই হবে। পরামর্শ চাই।

JajakAllah Khairan.

1 Answer

0 votes
by (814,710 points)

বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
وَالِاغْتِسَالُ فِي الْحَاصِلِ أَحَدَ عَشَرَ نَوْعًا. خَمْسَةٌ مِنْهَا فَرِيضَةٌ. الِاغْتِسَالُ مِنْ الْتِقَاءِ الْخِتَانَيْنِ، وَمِنْ إنْزَالِ الْمَاءِ، وَمِنْ الِاحْتِلَامِ، وَمِنْ الْحَيْضِ، وَالنِّفَاسِ، وَأَرْبَعَةٌ مِنْهَا سُنَّةٌ. الِاغْتِسَالُ يَوْمَ الْجُمُعَةِ، وَيَوْمَ عَرَفَةَ، وَعِنْدَ الْإِحْرَامِ، وَفِي الْعِيدَيْنِ. وَوَاحِدٌ وَاجِبٌ، وَهُوَ غُسْلُ الْمَيِّتِ، وَآخَرُ مُسْتَحَبٌّ، وَهُوَ الْكَافِرُ إذَا أَسْلَمَ فَإِنَّهُ يُسْتَحَبُّ لَهُ أَنْ يَغْتَسِلَ بِهِ
গোসল সর্বোমোট পাঁচ প্রকার যথাঃ-(ক)পাঁচ প্রকারের গোসল ফরয যেমন-(১)যৌনমিলন  তথা পুরুষ মহিলার লজ্জাস্থান একত্রিত হওয়ার পর গোসল করা ফরয।(২)বীর্য বাহির হলে(কামভাবের সাথে,এবং আটকিয়ে আটকিয়ে) গোসল ফরয।(৩) স্বপ্নদোষের কারণে গোসল ফরয।(৪)হায়েযের কারণে গোসল ফরয(৫)নেফাসের পর গোসল ফরয।
(খ)চার প্রকার গোসল সুন্নত।(১)জুমুআর দিনের গোসল(২)আরাফার দিনের গোসল(৩)এহরামের গোসল(৪)দুই ঈদের গোসল
(গ)ওয়াজিব গোসল।মাইয়্যিতকে গোসল প্রদান করা।
(ঘ)মুস্তাহাব গোসল।কোনো কাফির যখন ইসলাম গ্রহণ করে,তখন গোসল করা মুস্তাহাব।(মাবসুত-সারখাসী-১/৯০)এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-https://www.ifatwa.info/10148

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
কামভাবের সাথে আটকিয়ে আটকিয়ে বীর্য বাহির হলেই কেবল তখন গোসল ফরয হয়ে থাকে। সুতরাং গোসলের মধ্যখানে বা শেষ মুহূর্তে যদি প্রস্রাবের রাস্তা দিয়ে কিছু বের হয়, তাহলে গোসল ফরয হবে না, তবে যা বের হবে, তা যদি কাপড় বা শরীরে লাগে, তাহলে কাপড় বা শরীর নাপাক হয়ে যাবে।সুতরাং কাপড় বা শরীর কিংবা লিঙ্গের মাথাকে ধৌত করতে হবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (72 points)
শায়খ ফরয গোসলরত অবস্থায় প্রস্রাব বের হলে কি আবার ফরয গোসল করতে হবে?
by (814,710 points)
জ্বী, আবার গোসল করতে হবে। 

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 555 views
0 votes
1 answer 428 views
0 votes
1 answer 400 views
...