আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
458 views
in কুরবানী (Slaughtering) by (73 points)
আসসালামু আলাইকুম।
মুহতারাম,

শিং নড়ে এরকম গাভী দিয়ে কুরবানি করা যাবে কি না? আমাদের এলাকায় এরকম গাভীকে বলে মেনা গাভী। মেনা গাভী এমনিতেই এর শিং গোড়া নড়ে।এমনকি বেশি চাপ পড়লে শিং পড়ে যায়।পড়ে যাওয়ার পর আবারো  শিং উঠলে সেটাও গোড়া থেকেনড়ে

1 Answer

0 votes
by (814,710 points)
edited by
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
শুধুমাত্র শিং নড়লে সেই পশু দ্বারা কুরবানি হবে তবে শিং যদি পড়ে যায়, তাহলে কুরবানি হবে না।
(قَوْلُهُ وَيُضَحِّي بِالْجَمَّاءِ) هِيَ الَّتِي  لَا قَرْنَ لَهَا  خِلْقَةً وَكَذَا الْعُظَمَاءُ الَّتِي ذَهَبَ بَعْضُ قَرْنِهَا بِالْكَسْرِ أَوْ غَيْرِهِ، فَإِنْ بَلَغَ الْكَسْرُ إلَى الْمُخِّ لَمْ يَجُزْ قُهُسْتَانِيٌ
যেই পশুড় জন্মগত কোনো শিং নাই,সেই পশুর দ্বারা কুরবানি জায়েযয।এবং যেই পশুড় শিং কিছু ভেঙ্গে গেছে,সেই পশু দ্বারাও কুরবানি জায়েয। তবে যদি কোনো পশুর শিং মূলোৎপাটন হয়ে যায়, তাহলে সেই পশু দ্বারা কুরবানি জায়েয হবে না। (রদ্দুল মুহতার-৬/৩২৩)

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
যেহেতু ঐ পশুড় শিং পড়ে যায় বেশী চাপ পড়লে, তাই এই পশু দ্বারা কুরবানি হবে না।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (814,710 points)
সংযোজন ও সংশোধন করা হয়েছে।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...