আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
837 views
in পবিত্রতা (Purity) by (25 points)
আসসালামু  আলাইকুম। একজন অবিবাহিতা মেয়ে তার প্রায়ই থেকে থেকে সাদাস্রাব যায়।সে যদি ঘুম থেকে উঠে কাপড়ে পাতলা সাদাস্রাব দেখে তাহলে তার কি গোসল ফরয হবে?যদি স্বপ্নে সহবাস দেখেনি এরকমই স্মরন থাকে তাহলে?

অবিবাহিত দের ক্ষেত্রে  স্বপ্নে কি দেখলে স্বপ্নদোষ বলে গন‍্য হবে এবং গোসল করতে হবে?সহবাস দেখেনি কিন্তু সামান‍্য অশালীন কিছু দেখেছে স্মরন থাকলে,আর (তার তো এমনিতেই প্রায় সময় সাদাস্রাব যায়)আর ঘুম থেকে উঠে কাপড়ে স্রাব দেখলে কি গোসল করতে হবে?

1 Answer

0 votes
by (70,950 points)
edited by

 

بسم الله الرحمن الرحيم

জবাব,

শুধুমাত্র মনি বের হলে গোসল ফরজ হবে। অন্যান্যগুলো বের হলে গোসল ফরজ হবেনা। বরং গোপনাঙ্গ ও কাপড় ধৌত করে ওজু করে নিলেই পবিত্রিতা অর্জিত হবে। এক্ষেত্রে গোসলের কোনো প্রয়োজন পড়বেনা।

যেমনঃ- ফাতওয়ায়ে হিন্দিয়াতে বর্ণিত আছে.............

الْمَذْيُ يَنْقُضُ الْوُضُوءَ وَكَذَا الْوَدْيُ وَالْمَنِيُّ إذَا خَرَجَ مِنْ غَيْرِ شَهْوَةٍ

মযি অজুকে ভেঙ্গে দেয় ঠিক তেমনিভাবে ওদী এবং ঐ মনি যা কামুত্তেজনা বতীত বাহির হয় তাও ওজুকে ভেঙ্গে দেয়। (ফাতাওয়ায়ে হিন্দিয়া -১/১০)

কোন ব্যক্তি ঘুম থেকে উঠে যদি তার শরীরে বা কাপড়ে বীর্য ছাড়া অন্য সিক্ততা দেখে, যেমন মযী বা ওদী। তাহলে উক্ত ব্যক্তির উপর গোসল ফরজ হয় না।

কিন্তু ঘুম থেকে উঠে শরীরে বা কাপড়ে বীর্য দেখে, তাহলে স্বপ্নদোষের কথা মনে থাকুক বা না থাকুক উভয় অবস্থায় তার উপর গোসল করা ফরজ।

ঘুম থেকে উঠে কাপড়ে ভিজা পেলে কিংবা বীর্যের আলামত পেলে স্বপ্নের কথা স্মরণ না হলেও গোসল করা ফরয। হাদীস শরীফে এসেছে, আম্মাজান আয়েশা রা. থেকে বর্ণিত, তিনি বলেন, যে ব্যক্তি ঘুম থেকে উঠার পর ভিজা অনুভব করে, কিন্তু তার স্বপ্নের কথা স্মরণ নেই তার সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলে তিনি উত্তরে বলেন, হ্যাঁ, তাকে গোসল করতে হবে। আর ঐ ব্যক্তি যার স্বপ্নের কথা স্মরণ আছে কিন্তু সে কাপড়ে বা শরীরে কোনো ভিজা পায়নি তার বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, না, তার জন্য গোসল করা জরুরি নয়। -জামে তিরমিযী, হাদীস : ১১৩; সুনানে আবু দাউদ, হাদীস : ২৪০; বাদায়েউস সানায়ে ১/১৪৮-১৪৯; মাবসূত, সারাখসী ১/৬৯৷ উত্তর প্রদানে মুফতী মেরাজ তাহসীন

আরো বিস্তারিত জানতে ভিজিট করুন: https://ifatwa.info/39344/?show=39344#q39344

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!

যদি উক্ত সাদা স্রাব উত্তেজনার সাথে বের হয় তাহলে গোসল ফরজ হবে। অন্যথায় গোসল ফরজ হবেনা। বরং গোপনাঙ্গ ও কাপড় ধৌত করে ওজু করে নিলেই পবিত্রতা অর্জিত হবে। এক্ষেত্রে গোসলের কোনো প্রয়োজন পড়বেনা। তবে যদি স্বপ্নের কথা স্মরণ না থাকে কিন্তু নির্গত সাদা স্রাব মনি হওয়ার প্রবল ধারণা হয় তাহলেও গোসল ফরজ। কিন্তু উত্তেজনা ছাড়া বা অসুস্থতার দরুন নির্গত স্রাবের কারণে গোসল ফরজ হবে না। 


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী মুজিবুর রহমান
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)
by (25 points)
এর আগে মুফতী ইমদাদুল হক বলেছিলেন যে সহবাস না করে শুধু  যৌন উত্তেজনার কারনে স্রাব বের হলে গোসল ফরয হবে না।ওযু নষ্ট হবে শুধু।বিষয়টা ক্লিয়ার করলে উপকৃত হতাম।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 526 views
0 votes
1 answer 413 views
0 votes
1 answer 386 views
...