আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

+1 vote
259 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (109 points)
রেজাউল করিম আবরার সাহেব বলেছেনঃ
রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ভালবাসায় কারা কারা এয়ারটেল সীম ফেলে দিয়েছেন?

সাল্লি আলা মুহাম্মাদ৷ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম৷

১।ফেলে না দিয়ে ব্যবহার করলে কি মুনাফেকি হবে

২।রবি দিয়ে বিকাশ ও নগদ খোলা আছে সেই সিম কি ঘৃণার সাথে ব্যবহার করা যাবে
৩।ফেলে না দিয়ে টাকা রিচার্জ না করে চালু রাখলে কোনো সমস্যা হবে কি

৪।রবি লোডের সিম আছে আগে কিছু টাকা সে-ই সিমে আছে এই টাকা ত আমি আগে কিনছি তা মানুষের কাছে বিক্রি করা যাবে কি।
৫।হেফাজতে ইসলামের আন্দোলন বা চরমোনাই এর যে কোনো একটায় যোগ দিলে ত হবে তবে আমার সুবিধা হবে চরমোনাই এর আন্দোলন এ যোগ দিলে

1 Answer

0 votes
by (805,200 points)

বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
প্রথমে আমাদের পূর্বের একটি ফাতাওয়া লক্ষণীয়--
https://www.ifatwa.info/5281নং ফাতাওয়ায় আমরা বলেছি যে,
ফ্রান্স সরকার রাসূলুল্লাহ সাঃ কে নিয়ে তৈরী ব্যঙ্গচিত্রকে সমর্থন দিয়েছে।সেজন্য মুসলমান লিডারগণ ফ্রান্সের পণ্যকে বর্জন করান ডাক দিয়েছেন।মূল উদ্দেশ্য হল,ফ্রান্স সরকারকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করা।এবং ভবিষ্যতে যাতে ফ্রান্স সহ এরকম দুঃসাহস না করতে পারে,তারজন্য একটি মৌন আন্দোলন করা।এই পণ্য বয়কটের ডাক দেয়া এবং সেই ডাকে জবাব দেয়া ঈমানী দায়িত্ব ও কর্তব্য।
হযরত আনাস রাযি থেকে বর্ণিত
عن أنس، قال: قال النبي صلى الله عليه وسلم «لا يؤمن أحدكم، حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين»
রাসূল সাঃ ইরশাদ করেছেন, কোন ব্যক্তি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত না সে তার পিতা-মাতা, এবং তার সন্তান ও সমস্ত মানুষ থেকে আমাকে বেশি মোহাব্বত করবে। {সহীহ বুখারী, হাদীস নং-১৫, সহীহ মুসলিম, হাদীস নং-১৭৭}

সু-প্রিয় পাঠকবর্গ প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
যেহেতু আপনি ফ্রান্সের পণ্যকে ক্রয় করেই নিয়েছেন।এখন সেটাকে ফেলে দিলে উল্টো আপনারই ক্ষতি হবে।তাই আপনি এটাকে ব্যবহার করতে পারবেন।বা কোনো দোকানে যদি ফ্রান্সের পণ্য পূর্ব থেকে স্টক থাকে,তাহলে ঐ ব্যবসায়ী উক্ত পণ্যকে বিক্রি করতে পারবেন।তবে নতুন করে কেউ ফ্রান্সের পণ্যকে ক্রয় করবেন না।চায় ব্যবসার জন্য হোক বা নিজ ব্যবহারের জন্য হোক।(শেষ)

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
উপরের ফাতাওয়ার আলোকে ভারতের বিষয়টা উপমাযোগ্য। অর্থাৎ মূলকথা হল, ভারত সরকারকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করে তাদের এ হীণ্য কাজ থেকে বিরত রাখা এবং জীবনের জন্য একটি শিক্ষা দেয়া।সেই হিসেবে সকল প্রকার পণ্য বর্জন করাই ঈমানী দায়িত্ব ও কর্তব্য।

হ্যা আপনি বিশেষ প্রয়োজনবশত আপনি ব্যবহারও করতে পারবেন।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...