আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
305 views
in পবিত্রতা (Purity) by (31 points)
মাঝে মাঝে ঘুম থেকে উঠে লক্ষ্য করি পেশাবের রাস্তার অগ্রভাগে খুব সামান্য সচ্ছ আঠালো পানির মত দেখা যায় আবার কিছু সময় প্যান্টেও লেগে যায় খুব সামান্য। আমার প্রশ্ন এর দ্বারা কি গোসল ফরয হয়?? আর যে প্যান্টে লাগলো সেটা কি তিনবার ধুয়ে ফেলতে হবে?? আমি গোসলের সময় প্যান্ট আলাদা ভাবে না ধুয়ে পরিহিত অবস্থায় ভালোভাবে কসলে ওই সামান্য আঠালো দাগ ধুয়ে গোসল করে ফেলি এর দ্বারা কি প্যান্ট পবিত্র হবে??? অনেক সময় বসে থাকলেও হটাত এক ফোঁটা এমনিতেই কি যেনো বের হয়। এটা প্যান্টে লাগলে কিভাবে পাক করবো?? এমন অবস্থায় কি গোসল ফরজ?? অনেক সময় সফরেও এমন হয়। সফরে তো অন্য জামা কাপড় থাকেনা সেক্ষেত্রে নামাজ পড়ব কিভাবে?

আমি একদিন সেহরীতে উঠে ঘড়ি না দেখে খাইছি কিন্তু পরে দেখি ৪:৩০ বাজে। আমি ভাবছি সময় আছে পরে এমন হয়েছে। আমার করণীয় কি??

একজন বলেছিল যে তার বউ ডিভোর্স লেটার পাঠিয়েছে। এতে কি তালাক হবে?? কিন্তু লেটার পাওয়ার পর সেই ব্যাক্তি বলেছে এক তালাক দিলাম শুধু এতটুকই বলেছে নাম উল্লেখ্য করেনি। এতে কি তালাক হয়ে গিয়েছে?

1 Answer

0 votes
by (811,860 points)

বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
https://www.ifatwa.info/11414 নং ফাতাওয়ায় বলেছি যে,
ঘুম থেকে উঠে কাপড়ে আর্দ্রতা দেখলে এর সর্বমোট ১৪ টি সূরত হতে পারে।
স্বপ্নদোষ স্বরণ থাকাবস্থায় এর সম্ভাব্য সাতটি সূরত হতে পারে।এবং স্বরণ না থাকাবস্থায় এর সম্ভাব্য সাতটি সূরত হতে পারে।
স্বপ্নদোষ স্বরণ থাকাবস্থায় সম্ভাব্য সাতটি সূরত নিম্নরূপ(বিধান সহ) যথাঃ-
(১)বীর্য সম্পর্কে নিশ্চিত। (গোসল ফরয হবে)
(২)মযি সম্পর্কে নিশ্চিত।(ফরয হবে)
(৩)ওদী সম্পর্কে নিশ্চিত।(ফরয হবে না)
(৪)বীর্য না মযি? এ নিয়ে সন্দিহান।।(ফরয হবে না)
(৫)বীর্য না ওদী? এ নিয়ে সন্দিহান।।(ফরয হবে না)
(৬)মযি না ওদী? এ নিয়ে সন্দিহান।।(ফরয হবে না)
(৭)বীর্য না মযি না ওদী? এ নিয়ে সন্দিহান।।(ফরয হবে না)
স্বপ্নদোষ স্বরণ না থাকাবস্থায় সম্ভাব্য সাতটি সূরত নিম্নরূপ(বিধান সহ)যথাঃ-
(১)বীর্য সম্পর্কে নিশ্চিত(ফরয হবে)
(২)মযি সম্পর্কে নিশ্চিত।(ফরয হবে না)
(৩)ওদী সম্পর্কে নিশ্চিত(ফরয হবে না)
(৪)বীর্য না মযি? এ নিয়ে সন্দিহান।(তারাফাইন এর মাযহাব মতে ফরয হবে)
(৫)বীর্য না ওদী? এ নিয়ে সন্দিহান।(তারাফাইন এর মাযহাব মতে ফরয হবে)
(৬)মযি না ওদী? এ নিয়ে সন্দিহান।(ফরয হবে না)
(৭)বীর্য না মযি না ওদী? এ নিয়ে সন্দিহান।(তারাফাইন এর মাযহাব মতে ফরয হবে) (মিনহ্তুল খালিক-১/৫৮)
বিঃ দ্র; ইমাম আবু হানিফা এবং ইমাম আবু ইউসুফ রাহ কে তারাফাইন বলা হয়ে থাকে।এবং ইমাম আবু-হানিফা ও আবু ইউসুফকে শায়খাইন বলা হয়ে থাকে।

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
উপরের ব্যখ্যা অনুযায়ী আমল করবেন।আর কাপড়ে যেই জায়গায় কোনো নাপাকি লাগবে, সেই জায়গাটুকু কে ধৌত করে নিলেই হবে। সমস্ত কাপড়কে ধৌত করার কোনো প্রয়োজনিয়তা নাই।

৪:৩০ সময়ে উঠে সেহরি খেয়ে যে রোজা রেখেছেন, সেই রোযাকে কাযা করে নিবেন।

ডিভোর্স লেটারের দ্বারা তালাক হয় না।তবে স্বামী যে বলেছে, এক তালাক দিলাম, এদ্বারা তালাক পতিত হয়ে যাবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...