আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

+1 vote
603 views
in সালাত(Prayer) by (18 points)
আসসালামু আলাইকুম হজরত,
বিতর নামাজ পরার সময় যদি কেউ ভুলক্রমে দুআ কুনুত না পরে রুকুতে যায়,তাহলে কী তাকে সাহু সিজদা দিতে হবে...

........................................................................................................................................................................................................

1 Answer

0 votes
by (812,820 points)
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
বিতির নামায পড়ার সময়ে কেউ দু'আ য়ে কুনুত না পড়ে রু'কুতে চলে গেলে,সে রুকুতেই দু'আয়ে কুনুত পড়বে। যদি রুকুতেও না পড়ে তবে যেহেতু দু'আয়ে কুনুত ওয়াজিব,তাই নামাযের শেষে সাহু সেজদা দিয়ে দিবে।সাহু সেজদা না দিলে ওয়াক্তের ভিতর হলে নামাযকে আবার দোহরাতে হবে।

দু'আয়ে কুনুত পড়া ওয়াজিব, তাকবির দেওয়া ওয়াজিব তবে রাফে ইয়াদাইন সুন্নত। এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/2027

مأخَذُ الفَتوی
لو تذکر القنوت في الرکوع، فإنہ لایعید (إلی قولہ) یسجد للسہو الخ (البحر الرائق، کتاب الصلاۃ، باب سجود السہو، زکریا۲؍۱۶۶، کوئٹہ۲/۹۴)

لوتذکر القنوت في الرکوع، فإنہ لایعود ولایقنت فیہ لفوات محلہ…ویسجد للسہو۔ (حاشیۃ الطحطاوي علی مراقي الفلاح، کتاب الصلاۃ، باب سجود السہو، دارالکتاب دیوبند جدید ۴۶۱)

ولو نسیہ: أي القنوت ثم تذکر في الرکوع لایقنت فیہ لفوات محلہ، ولایعود إلی القیام فيالأصح…وسجد للسہو۔ (شامي، کتاب الصلاۃ، باب الوتر والنوافل، زکریا ۲/۴۴۶، ۴۴۷، کراچي ۲/۹،۱۰)

ثم رجح في البدائع والفتاوی روایۃ عدم العود إلی القنوت وجعلہا ظاہر الروایۃ۔ (حاشیۃ چلپي علی تبیین الحقائق، کتاب الصلاۃ، باب سجود السہو، امدادیہ ملتان ۱/۱۹۴، زکریا۱/۴۷۵)

وأما حکم القنوت إذا فات عن محلہ فنقول إذا نسي القنوت حتی رکع، ثم تذکر بعد ما رفع رأسہ من الرکوع لایعود ویسقط عنہ القنوت وإن کان في الرکوع، فکذلک وہو ظاہر الروایۃ۔ (بدائع الصنائع، کتاب الصلاۃ، فصل فيالقنوت، کراچي ۱/۲۷۴، زکریا۱/۶۱۵، الموسوعۃ الفقہیۃ الکویتیۃ ۳۴/۶۳)

عن الحسن قال: من نسي القنوت في الوتر، سجد سجدتي السہو۔ (السنن الکبری للبیہقي، کتاب الصلاۃ، باب من نسي القنوت سجد للسہو، دارالفکر ۳/۳۰۹، رقم:۳۹۸۳، دار الحدیث القاہرہ ۲/۶۹۹، رقم:۳۸۷۶) 



(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 594 views
...