আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
981 views
in সাওম (Fasting) by (15 points)
edited by
অাসসালামু অালাইকুম ওয়া রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। অামি সাবালক হওয়ার পর রোজা রাখিনি মানে রোজার গুরুত্ব জানতাম না বুঝতাম না অার বাসা থেকেও রাখতে দিত না বা উতসাহ দিত না।নিজ বুঝ হবার পরে রাখা শুরু করেছি। অামার কাছে অানুমানিক হিসাব অাছে যে কয়টা রাখিনি, অামি সেগুলো রাখতে চাই। অামি অারবী মাসের ১৩,১৪,১৫ রাখার চেষ্টা করছি অালহামদুলিল্লাহ অামি যদি এর সাথে পূর্বের কাজা রোজার নিয়ত ও করি তাহলে কি নফল+ কাজা দুটো অাদায় হয়ে যাবে?
নাকি পূর্বের  কাজা রোজা অালাদা অার বর্তমানের নফল  রোজা রাখতে চাইলে অালাদা অালাদা  রাখতে হবে?

1 Answer

0 votes
by (805,980 points)
edited by


বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
https://www.ifatwa.info/3778 নং ফাতাওয়ায় আমরা বলেছি যে,
আলক্বামাহ ইবনু ওয়াক্কাস আল-লায়সী (রহ.) হতে বর্ণিত।
قَالَ: أَخْبَرَنِي مُحَمَّدُ بْنُ إِبْرَاهِيمَ التَّيْمِيُّ، أَنَّهُ سَمِعَ عَلْقَمَةَ بْنَ وَقَّاصٍ اللَّيْثِيَّ، يَقُولُ: سَمِعْتُ عُمَرَ بْنَ الخَطَّابِ رَضِيَ اللَّهُ عَنْهُ عَلَى المِنْبَرِ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «إِنَّمَا الأَعْمَالُ بِالنِّيَّاتِ، وَإِنَّمَا لِكُلِّ امْرِئٍ مَا نَوَى، فَمَنْ كَانَتْ هِجْرَتُهُ إِلَى دُنْيَا يُصِيبُهَا، أَوْ إِلَى امْرَأَةٍ يَنْكِحُهَا، فَهِجْرَتُهُ إِلَى مَا هَاجَرَ إِلَيْهِ»
আমি ‘উমার ইবনুল খাত্তাব (রাঃ)-কে মিম্বারের উপর দাঁড়িয়ে বলতে শুনেছিঃ আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছিঃ কাজ (এর প্রাপ্য হবে) নিয়্যাত অনুযায়ী। আর মানুষ তার নিয়্যাত অনুযায়ী প্রতিফল পাবে। তাই যার হিজরাত হবে ইহকাল লাভের অথবা কোন মহিলাকে বিবাহ করার উদ্দেশে- তবে তার হিজরাত সে উদ্দেশেই হবে, যে জন্যে, সে হিজরাত করেছে।(সহীহ বোখারী-১)

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
দুই নিয়তে একটি রোযা রাখার কোনো বিধান নেই। আপনি কাযা রোযা পৃথকভাবে রাখবেন।এবং বীযের রোযাও পৃথকভাবে রাখবেন।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (805,980 points)
সংযোজন ও সংশোধন করা হয়েছে।
by (15 points)
edited by
অালহামদুলিল্লাহ। জ্বি উস্তাদ ইনংশাঅাল্লাহ।দু'অা করবেন উস্তাদ যাতে অাল্লাহ  অামার নিয়্যাত পূরন করবার তৌফিক দান করেন। 
উস্তাদ অামি যদি সোমবার, বৃহস্পতিবার অামার নবীর সুন্নাত মেনে কাযা রোজা গুলো রাখা শুরু করি তাহলে কি অামি কাযা রোজা অাদায়ের পাশাপাশি সুন্নত অাদায় করার সওয়ার পেতে পারি?
by
অালহামদুলিল্লাহ। জ্বি উস্তাদ ইনংশাঅাল্লাহ।দু'অা করবেন উস্তাদ যাতে অাল্লাহ  অামার নিয়্যাত পূরন করবার তৌফিক দান করেন। 
উস্তাদ অামি যদি সোমবার, বৃহস্পতিবার অামার নবীর সুন্নাত মেনে কাযা রোজা গুলো রাখা শুরু করি তাহলে কি অামি কাযা রোজা অাদায়ের পাশাপাশি সুন্নত অাদায় করার সওয়ার পেতে পারি?
by (805,980 points)
শুধুমাত্র কাযা আদায় হবে
by
অালহামদুলিল্লাহ। এবার অামার ধারনা পরিস্কার হয়েছে। জাযাকাল্লাহ খইরন উস্তাদ। দু'অা করবেন অামার জন্য 
by (805,980 points)
আল্লাহ তাওফিক দান করুক।আমীন।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 606 views
+1 vote
1 answer 414 views
...