আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
382 views
in পবিত্রতা (Purity) by (21 points)
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ

অনেক সময় দেখা যায়, এমন কোথাও গিয়েছি,যেখানে পানি আছে কিন্তু মহিলাদের জন্য ওযু করার আলাদা কোনো ব্যবস্থা নেই।ওযু করতে চাইলে হিজাব মোজা খুলতে হবে যার ফলে আশেপাশের গায়রে মাহরাম এর চোখে পড়ার সম্ভাবনা আছে,পর্দা লঙ্ঘন হতে পারে। এমতাবস্থায় শুধু ওযুর অঙ্গে কাপড়ের উপর দিয়ে মাসেহ করলে কিংবা তায়াম্মুম করলে তা দিয়ে কি নামাজ আদায় হবে?

1 Answer

0 votes
by (814,710 points)

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহাম।
জবাবঃ-
https://www.ifatwa.info/9190 নং ফাতাওয়ায় বলেছি যে,
বাস বা যানবাহনে থাকার কারণে যদি কোনো মহিলা পর্দা করতে সক্ষম না হয়,এবং তায়াম্মুম করতেও সক্ষম না হয়,তাহলে ইশারায় নামায আদায় করবে,তবে যদি তায়াম্মুম করার সুযোগ থাকে,তাহলে তায়াম্মুম করে নামাযকে আদায় করবে,এবং পরে নামাযকে পূনরায় পড়ে নেবে।জনসম্মুখে তায়াম্মুম করতে যদি হাত মুখ খুলতেই হয়,তাহলে হাত মুখ খুলে অজু/তায়াম্মুম করে নেবে।তবে যথাসম্ভব চেষ্টা করতে হবে,যাতে নিজেকে পুরপুরুষের দৃষ্টি থেকে বাঁচিয়ে রাখতে।বিস্তারিত জানতে ভিজিট করুন- https://www.ifatwa.info/9190

সুপ্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
মহিলারা নামাযের সময়ের প্রতি লক্ষ্য রেখেই ঘরের বাহিরে যাবে। নামাযের সময়ের পূর্বেই যাতে বাসায় বা নিরাপদ জায়গায় পৌছা যায়, সেদিকে বিশেষভাবে লক্ষ্য রাখবে। যদি কোনো মহিলা নাসাযের সময়ে ঘরের বাহিরে থাকে, তাহলে প্রথমে অজু করার চেষ্টা করবে, অজু সম্ভব না হলে,পর্দার সাথে তায়াম্মু করার চেষ্টা করবে।যদি পর্দার সাথে তায়াম্মু করাও সম্ভব না হয়, তাহলে সর্বশেষ ইশারার মাধ্যমে নামায আদায় করে নেবে।এবং পরবর্তীতে নামাযকে পূনরায় দোহড়িয়ে নেবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 305 views
0 votes
1 answer 246 views
...