আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির মূলত রুকইয়ার চিকিৎসা প্রয়োজন। রুকইয়া ট্রেনিংয়ের জন্য— এখানে ক্লিক করুন

0 votes
470 views
in পরিবার,বিবাহ,তালাক (Family Life,Marriage & Divorce) by (2 points)
দুইজন শাবালক ছেলে মেয়ে তারা হারাম প্রেমে জড়িত। কিন্তু তারা দুইজনেই চাচ্ছে তারা হালাল সম্পর্কে থাকবে। কিন্তু উভয়ের পরিবার তাদের এখন বিয়ে দিতে চাচ্ছে না।,
অবস্থা এমন পর্যায়ে যে তারা অন্য কাউকে বিয়েও করতে পারবে না। আবার হারাম রিলেশন এ ও থাকতে চাচ্ছে না। আর দীর্ঘ সময় তাদের পক্ষে একজন অপরজনকে ছাড়া থাকতেও পারছেনা।  মতাবস্থায় তাদের কি পদক্ষেপ নেওয়া উচিৎ?

1 Answer

0 votes
by (767,790 points)
জবাবঃ-
প্রথম পরামর্শ হচ্ছে,তারা বর্তমানে এ হারাম সম্পর্ককে পরিত্যাগ করে আল্লাহর কাছে অতীতের গোনাহ সমূহের জন্য ক্ষমা চাইবে।দ্বিতীয়ত তারা নিজ নিজ পরিবারকে নিজেদের পছন্দ সম্পর্কে অবিহিত করে তারাতারি তাদের বিয়ের ব্যবস্থার কথা বলবে।মাতাপিতাকে যেকোনো ভাবে রাজি করিয়ে পারিবারিক ভাবে বিয়ের ব্যবস্থা করবে।যদি মাতাপিতা এ বিয়ে সম্পর্কে রাজি না হন,তাহলে এ সম্পর্কের কথা চিরতরে ভুলে যাওয়ার চেষ্টা করবে।কখনো নিজে নিজে বিয়ে করার চিন্তাও করবে না।কিন্তু কেউ যদি এই উপদেশ সমূহের উল্টো গিয়ে নিজে নিজে একাকী পরিবারের সিদ্ধান্তের বাহিরে গিয়ে বিয়ে করে নেয়,তাহলে এক্ষেত্রে ব্যখ্যার প্রয়োজনিয়তা রয়েছে,বিস্তারিত জানুন- 3308


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...