আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
325 views
in হালাল ও হারাম (Halal & Haram) by (22 points)

১)শায়েখ মা একজন সরকারি প্রাথমিক বিধ্যালয়ের হেডমিস্ট্রেস।এক্ষেত্রে  মায়ের উপার্জন কি হালাল??এখানে পpoর্দআ লঙ্ঘিত হয়।

 ২)তার কাছ থেকে কোন হাদিয়া নিলে বা তাকে যদি বলি কিছু কিনে দিতে তাহলে কি আল্লাহ অসন্তুষ্ট হবেন?

1 Answer

0 votes
by (802,890 points)

বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
https://www.ifatwa.info/12605 নং ফাতাওয়ায় আমরা বলেছি যে,
আল্লাহ তা'আলা পুরুষ এবং নারী দু'টি ভিন্ন জাতিকে তৈরী করেছেন।এবং তাদের কাজকেও বন্টন করে দিয়েছেন।এভাবে যে, সাধারণত পুরুষ বাহিরে কাজে ব্যস্ত থাকবে এবং নারীরা ঘরের ভিতর সামাল দিবে।এবং সন্তানসন্ততি কে শিক্ষাদীক্ষা দেয়ার মত মহান কাজ আঞ্জাম দিবে।

নারীশ্রম কে ইসলাম নিরোৎসাহিত করেছে।তবে শরয়ী জরুরুতে অনুমোদনও দিয়েছে।নারীশ্রমের শরয়ী বিধান জানতে ভিজিট করুন করুন-https://www.ifatwa.info/632

ফিৎনার আশংকা না থাকলে নারীদের জন্য একদিন একরাত (পায়ে হেটে)সফর পরিমাণ দূরত্ব তথা (৭৭÷৩=২৫.৬)২৫.৬ কিলোমিটার বা তার চেয়ে কম পরিমাণ জায়গা সফর করা মাহরাম ব্যতীত জায়েয আছে।তবে ফিৎনার আশংকা থাকলে জায়েয হবে না।বিস্তারিত জানতে ভিজিট করুন- https://www.ifatwa.info/212

পর্দা করা ফরয।পর্দার তিনটি স্থর রয়েছে পর্যায়ক্রমে।প্রথম স্থর হল,ঘরে বসে পর্দা করা।বিস্তারিত জানুন-https://www.ifatwa.info/572

সুপ্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
(১) আপনার মা যেহেতু শিক্ষকতার বিনিময়ে টাকা নিচ্ছেন, তথা বিনিয়োগ করে বেতন-ভাতা নিচ্ছেন, তাই আপনার মায়ের বেতন-ভাতা হালালই হবে।হ্যা, পর্দাকে তরক করার কারণে অবশ্যই উনার গোনাহ হবে।

(২)
তার কাছ থেকে হাদিয়া নিতে পারবেন।তবে তার কর্মে অসন্তুষ্টি প্রকাশ করতে হবে।কেননা উনার উপার্জন হালাল হলেও পদ্ধতি হালাল নয়, কেননা পর্দা লঙ্গনের কারণে হরহামেশাই উনার গোনাহ হচ্ছে।সুতরাং উনার কাছ থেকে হাদিয়া গ্রহণ না করাই উত্তম।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...