আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
616 views
in পবিত্রতা (Purity) by (113 points)
বিছানায় মাসিকের দাগ কখন লেগেছে খেয়াল করিনি,সকালে উঠে দেখি মাসিকের দাগ তবে তা শুকিয়ে গেছে,তার উপর কোলবালিশ, অন্যান্য বালিশ ইত্যাদি রাখা হয়েছে,নিজে বসা হয়েছে,অন্যান্য জিনিস ও রাখা হয়েছে।

১সপ্তাহের বেশি সময় অতিক্রান্ত হয়েছে, দাগটা কি এখন পরিষ্কার না করলে ঐ দাগের অংশে কিছু স্পর্শ করলে তা নাপাক হয়ে যাবে?

শুকিয়ে যাওয়ার পরেও ঐ জায়গাটা কি নাপাক?

1 Answer

0 votes
by (770,460 points)
জবাব
বিসমিল্লাহির রহমানির রহিম



হাদীস শরীফে এসেছে-

يَا عَمَّارُ إِنَّمَا يُغْسَلُ الثَّوْبُ مِنْ خَمْسٍ: مِنَ الْغَائِطِ وَالْبَوْلِ وَالْقَيْءِ وَالدَّمِ وَالْمَنِيِّ

আম্মার বিন ইয়াসার রাঃ থেকে বর্ণিত। রাসূল সাঃ ইরশাদ করেছেন-নিশ্চয় ৫টি কারণে কাপড় ধৌত করতে হয়, যথা-১-পায়খানা, ২-প্রশ্রাব, ৩-বমি, ৪-রক্ত, ৫-বীর্য। {সুনানে দারা কুতনী, হাদীস নং-৪৫৮}

★★প্রিয় প্রশ্নকারী দ্বীনি বোন, 
প্রশ্নে উল্লেখিত জায়গাটি নাপাক।
তবে যেহেতু সেই নাপাক শুকিয়ে গিয়েছে,তাই ঐ দাগের অংশে কিছু স্পর্শ করলে তা নাপাক হয়ে যাবেনা।

হ্যাঁ যদি কোনো ভেজা হাত বা ভেজা কাপড় সেই নাপাক স্থানে স্পর্শ এর পরে সেই ভেজা হাতে বা ভেজা কাপড়ে উক্ত দাগের চিন্হ দেখা গেলে তাহা নাপাক হবে 
নতুবা পাক থাকবে।
 

★নাপাক বস্তু পবিত্র করার পদ্ধতি জানতে ভিজিট করুন- https://www.ifatwa.info/118


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 487 views
...