আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
398 views
in সালাত(Prayer) by (97 points)
আসসালামু আলাইকুম। আমি জেনেছি নাপাকি ছড়ানোর কিছু শর্ত আছে। প্রথমত নাপাকি সর্বোচ্চ ২টি বস্তু পর্যন্ত ছড়ায়। যেমন নাপাকি প্রথমে আমার হাতে এবং দ্বিতীয়ত আমার হাত থেকে কাপড়ে ছড়াল, এতে আমার হাত এবং কাপড় উভয়ই নাপাক হয়ে যাবে। কিন্তু কাপড় থেকে আর অন্য কোথাও এই নাপাকি ছড়াবে না। আবার নাপাকি ভেজা না হলে ছড়ায় না, যেমন আমি একটি কুকুর কে ধরলাম কিন্তু আমি নাপাক হব না। কিন্তু আমি কুকুরকে ভেজা অবস্থায় বা আমার হাত ভেজা অবস্থায় কুকুরকে ধরলাম। এতে আমি নাপাক হয়ে যাব। এই শর্তগুলো কি সত্য?

আমার আরেকটি প্রশ্ন, আমার একটি পরিষ্কার কাপড় আরেকটি নাপাক কাপড়ের সাথে সংস্পর্শে আসে। তবে নাপাক কাপড়ের যে অংশ নাপাকি আছে সে অংশের সংস্পর্শে এসেছে কিনা আমি নিশ্চিত নয়। আমার ধারণা আসেনি। পরিষ্কার কাপড়টি কি আমার ধুতে হবে?

1 Answer

0 votes
by (814,710 points)

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
জ্বী, আপনার বর্ণিত দুইটি শর্তই সঠিক।

ফিকহের গুরুত্বপূর্ণ একটি মূলনীতি হল,
যা উসূলে ফিকহের গ্রহণযোগ্য কিতাবে বর্ণিত রয়েছে....
ﺍﻟﻴﻘﻴﻦ ﻻ ﻳﺰﻭﻝ ﺑﺎﻟﺸﻚ
(ﺍﻷﺷﺒﺎﻩ ﻭﺍﻟﻨﻈﺎﺋﺮ، ﺍﻟﻘﺎﻋﺪﺓ ﺍﻟﺜﻼﺛﺔ)
ভাবার্থঃপূর্ব বিশ্বাস সন্দেহের কারণে দূরবিত হয় না।(অাল-আশবাহ ওয়াননাযাঈর-তৃতীয় ক্বায়েদা দ্রষ্টব্য) 

সুতরাং 
যেহেতু সন্দেহ পূর্বের ইয়াকিন-বিশ্বাসকে দূরবিত করে না।সুতরাং আপনার পবিত্র কাপড় বিড়ালের মল লেগে যাওয়ার সন্দেহ দ্বারা নাপাক হবে না।

সুপ্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
নিছক সন্দেহ দ্বারা কাপড় নাপাক হবে না।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 323 views
0 votes
1 answer 280 views
...