আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
806 views
in কুরবানী (Slaughtering) by (46 points)
১. কুরবানির নিয়তে কৃত পশু বিক্রি করে ফেলা জায়েজ আছে?

২. যদি জায়েজ না হয় তবে সেক্ষেত্রে করণীয় কি?

(উল্লেখ্য পশুটি বিক্রি করে ফেলা হয়েছে। ছাগল কিনেছিলো এবং গরুতে শরীক ছিলো। টাকার জন্য ছাগল বিক্রি করে ফেলেছে তবে গরুতে শরীক আছে)

1 Answer

0 votes
by (744,300 points)
বিসমিহি তা'আলা

জবাবঃ-
যার নিকট নেসাব পরিমাণ মাল থাকবে,(চায় ঐ নেসাব নামী হোক বা গায়রে নামী হোক)তার উপর কুরবানি ওয়াজিব।সুতরাং নেসাব পরিমাণ মালের মালিক ব্যক্তির উপর যেহেতু কুরবানি ওয়াজিব,তাই ঐ ব্যক্তি যদি কখনো কুরবানির নিয়তে কোনো পশু ক্রয় করে, তাহলে ঐ পশু কুরবানির জন্য নির্দিষ্ট হয় না।বরং এক্ষেত্রে ঐ পশুর পরিবর্তে অন্য পশুকেও কুরবানি করা যায়।তবে যার উপর কুরবানি ওয়াজিব নয়,ঐ ব্যক্তি যদি কুরবানির নিয়তে কোনো পশু ক্রয় করে,তাহলে ক্রয় করার সাথে সাথে ঐ পশু কুরবানি করা ওয়াজিব হয়ে যায়।অর্থাৎ তখন তাতে নযর ও মান্নতের অর্থ চলে আসে।


প্রশ্নে উল্লেখিত ব্যক্তি যেহেতু আরেকটি কুরবানি দিচ্ছেন,তাই ঐ শরীকি কুরবানি দ্বারা উনার ওয়াজিব কুরবানি আদায় হয়ে যাচ্ছে।এখন যেহেতু ঐ ছাগলকে কুরবানির নিয়তেই ক্রয় করা হয়েছিলো,এবং এই কুরবানি নফল ছিলো,তাই সম্ভব হলে ঐ টাকা দিয়ে আরেকটা ছাগল কিনে কুরবানি দিবেন।অথবা ঐ টাকা সদকাহ করে দিবেন।এবং কুরবানির গরু বিক্রি করার জন্য ইস্তেগফার করবেন।
(আবকে মাসাঈল আউর উনকা হল-৪/১৮৪)
(জামেউল ফাতাওয়া-৮/১৪৬)
(কিতাবুল-ফাতাওয়া-৪/১৬৪)

আল্লাহ-ই ভালো জানেন।

উত্তর লিখনে
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ, IOM.


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 462 views
...