আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
688 views
in পবিত্রতা (Purity) by (42 points)

১।অনেক সময় শরীরের কোথাও নাপাকি লাগলে তা ধোয়ার জন্য মগে পানি নিয়ে শরীরে ঢললে ,তা বাথরুমের ফ্লোরে পরে ওয়ালে এবং দরজায় ছিটা লাগে।এতে কি ফ্লোর এবং দরজা নাপাক হবে?

২।নাপাক ভিজা কাপড় যা থেকে পানি ঝড়ছে , তা বালতির পানিতে নিয়ে ধুয়ে পানি চিপড়িয়ে ফেলে বালতিতে নতুন পানি নিয়ে আরেকবার ধুয়ে চিপড়িয়ে পানি ফেলে দিয়ে তৃতীয়বার একইভাবে ধুয়ে পানি চিপড়িয়ে ফেলে দিলে কি কাপড় পবিত্র হবে?

৩।নাপাক কাপড় বালতিতে একবার ধোয়ার পর বালতির পানি ফেলে দিয়ে,বালতি কি ধুয়ে তাতে দ্বিতীয় বার ধোয়ার জন্য পানি ভরতে হবে?

যেহেতু বালতির পানি ফেলে দেওয়ার পরও তাতে দুই-এক ফোঁটা পানি থেকে যায়।

৪। বালতিতে পানি ভরে তাতে নাপাক কাপড় ভিজানোর সময় ট্যাব থেকে দুই-এক ফোঁটা পানি নাপাক কাপড় হয়ে বালতিতে পড়লে তা দিয়ে কি একবার কাপড় ধোয়া হবে?

 

একইভাবে বালতির পানি ফেলে দ্বিতীয়,তৃতীয়বার বালতির পানিতের কাপড় ধোয়ার জন্য ভিজানোর সময় যদি এমন হয় তাতে কি কাপড় পাক হবে ?

ট্যাব থেকে পানি বালতিতে ভরার পর ট্যাব থেকে ফোঁটা- ফোঁটা পানি পরতে থাকে।

৫।একবার নাপাক কাপড় বালতিতে ধোয়ার জন্য কতটুকু পানি নিয়ে হবে?

কাপড়ের সংখ্যা অনুযায়ী কি পানি কমবেশি করতে হবে?

1 Answer

0 votes
by (814,710 points)
edited by
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ- 
(১)
শরীরের কোথাও নাপাকি লাগলে তা ধোয়ার জন্য মগে পানি নিয়ে শরীরে ঢললে ,তা বাথরুমের ফ্লোরে পরে ওয়ালে এবং দরজায় ছিটা লাগে।এতে ফ্লোর এবং দরজা নাপাক হবে।ফ্লোর এবং দরজাকে ধৌত করতে হবে।

(২)
হ্যা,
নাপাক ভিজা কাপড় যা থেকে পানি ঝড়ছে , তা বালতির পানিতে নিয়ে ধুয়ে পানি চিপড়িয়ে ফেলে বালতিতে নতুন পানি নিয়ে আরেকবার ধুয়ে চিপড়িয়ে পানি ফেলে দিয়ে তৃতীয়বার একইভাবে ধুয়ে পানি চিপড়িয়ে ফেলে দিলে কাপড় পবিত্র হবে।


(৩)হ্যা,
নাপাক কাপড় বালতিতে একবার ধোয়ার পর বালতির পানি ফেলে দিয়ে,বালতি ধুয়ে তাতে দ্বিতীয় বার ধোয়ার জন্য পানি ভরতে হবে।

বালতির পানি ফেলে দেওয়ার পরও যদি তাতে দুই-এক ফোঁটা পানি থেকে যায়, তাহলে এতে কোনো সমস্যা হবে না।

(৪)
আপনার প্রশ্ন অস্পষ্ট।
বালতিতে পানি ভরে তাতে নাপাক কাপড় ভিজানোর সময় ট্যাব থেকে দুই-এক ফোঁটা পানি নাপাক কাপড় হয়ে বালতিতে পড়লে, বালতির পানি নাপাক হবে।

(৫)
জ্বী,
কাপড়ের সংখ্যা অনুযায়ী কি পানি কমবেশি করা যাবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (814,710 points)
সংযোজন ও সংশোধন করা হয়েছে।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...