আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
689 views
in সালাত(Prayer) by (34 points)
১) কেউ সলাতে তার সামনে সুতরা না রাখলে সর্বোচ্চ কত কাতার দুর থেকে আমি তার সামনে দিয়ে যেতে পারবো? দুরত্বের পরিমান টা জানতে চাচ্ছি। কারন অনেক সময় দেখা যায় আমি যে কাতারে তার চেয়ে ২-৩ কাতার পিছনে কেউ সুতরা ছাড়া সলাত আদায় করতেছে।

২) ঈমামের দ্রুততার জন্য যদি আমি রুকুর ও সাজদাহ এর তাসবীহ ৩ এর কম বার পড়ি তাহলে কোনো সমস্যা হবে কিনা? আর এই দ্রুততা আমার পছন্দ না হলে কিংবা তার তাড়াহুড়োর কারনে আমার এই মসজিদ রেখে দুরের মসজিদে যাওয়া কি জায়েজ হবে?

৩) আল্লাহর রাসূল সল্লাল্লাহু 'আলা রসুলীহি ওয়া সাল্লাম এর সলাতে সুরা মিলানোর একটা নিয়ম দেখেছিলাম। অর্থাৎ তিনি এই নামাযে এই এই সুরা পড়তেন/ বা এই সুরা থেকে এই সুরার মধ্যে তিলাওয়াত করতেন। বিতর, ফজরের সুন্নত ও মাগরিবের সুন্নতের টা জানি। বাকি গুলো জানতে চাচ্ছি।

1 Answer

0 votes
by (814,710 points)
বিসমিহি তা'আলা
জবাবঃ-
(১)
৪০ জন মানুষের সংকুলান হয়,এমন মসজিদকে মসজিদে কবীর বলা হয়,নতুবা মসজিদে সগীর।যদি মসজিদ কবীর হয়,তাহলে তখন নামাযীর এক সফ পূর্বে যাতায়ত করা জায়েয রয়েছে।আর যদি মসজিদে সগীর হয়,তাহলে নামাযীর সামন দিয়ে কোনক্রমেই যাতায়ত জায়েয হবে না।বিন্তারিত জানতে ভিজিট করুন-536


(২)
জ্বী, পারবেন।

(৩)
নামাযে রাসূলুল্লাহ সাঃ বিভিন্ন সময় বিভিন্নভাবে কিরাত পড়েছেন।নামাযের মাসনুন কেরাত সম্পর্কে জানতে ভিজিট করুন-117
আল্লাহ-ই ভালো জানেন।


উত্তর লিখনে
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ, IOM.


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (34 points)
এক সফ বলতে এক কাতার বুঝাচ্ছে? অর্থাৎ মসজিদে কাবির হলে আমি যেই কাতারে দাড়িয়েছি।আমার আগের কাতার থেকে যেতে পারবে? নাকি আমার আগের কাতারের সামনে থেকে যেতে পারবে?
by (814,710 points)
আপনার আগের কাতারের সামন দিয়ে

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 304 views
0 votes
1 answer 399 views
asked Aug 29, 2022 in সালাত(Prayer) by SRS (52 points)
0 votes
1 answer 390 views
+2 votes
1 answer 1,136 views
asked Oct 20, 2019 in সালাত(Prayer) by আমাতুল্লাহ
...