আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
214 views
in সালাত(Prayer) by (75 points)
edited by

https://www.ifatwa.info/21815/

১ম বৈঠকে তাশাহুদকে দুইবার পড়া না।একবার পড়ার ক্ষেত্রে যদি কোথাও আটকে গিয়ে প্রথম থেকে পড়ি।তাহলেও কি সিজদাহ সাহু ওয়াজিব হবে?

আর এটা যদি জামাতে পড়ার ক্ষেত্রে হয় ।তাহলে কি নিজের সাহু সিজদাহ দিতে হবে?

1 Answer

0 votes
by (770,460 points)
জবাব
بسم الله الرحمن الرحيم 


১ম বৈঠকে তাশাহুদ দুইবার পড়লে ৩য় রাকাত এর জন্য দাড়াতে গিয়ে দেড়ি হবে,যার কারনে সেজদায়ে সাহু আবশ্যক হয়।

কোথাও আটকে গিয়ে আবার শুরু থেকে পড়লেও একই কারনে সেজদায়ে সাহু আবশ্যক হবে।

যেখানে আটকে গিয়েছে,সেখান থেকেই পড়বে।

তবে জামা'আতে নামাজ পড়া কালীন মুক্তাদির এহেন ভুলে কোনো সেজদায়ে সাহু আবশ্যক হবেনা।       

কেননা শরীয়তের বিধান হলো মুক্তাদীর এমন ভুল যার দ্বারা নামায ভঙ্গ হয় না, এমন কোন কাজ ইমামের পিছনে মুক্তাদী করলে এতে মুক্তাদীর উপর কোন কিছু যথা সাহু সেজদা আবশ্যক হয় না। বরং তার নামায বিশুদ্ধ হয়ে যায়।
,
★হাদীস শরীফে এসেছেঃ  
বিখ্যাত তাবেয়ি ইবরাহিম নাখায়ি (রহ.) বলেন, ‘তুমি যদি ইমামের পেছনে ভুল কর, কিন্তু ইমাম কোনো ভুল না করে, তা হলে তোমার ওপর সাহু সিজদা নেই। আর ইমাম ভুল করলে তোমার ভুল না হলেও ইমামের সঙ্গে তোমাকে সাহু সিজদা করতে হবে।’ 
(কিতাবুল আসার, ইমাম আবু ইউসুফ, বর্ণনা : ১৮৭)

আরো জানুনঃ 


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

+1 vote
1 answer 327 views
+1 vote
1 answer 283 views
...