আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
1,692 views
in সালাত(Prayer) by (28 points)
আসসালামু আলাইকুম,

সেজদা দেয়ার সময়তো সাধারণত আমরা নাক মাটিতে স্পর্শ করাই। সেজদা দেয়ার সময় নাক মাটিতে লাগানো কি ফরজ শর্তের মধ্যে পড়ে?
মাস্ক পড়া অবস্থায় সেজদা দেয়ার সময় যদি নাক মাটিতে স্পর্শ করা না যায় সেই ক্ষেত্রে কি কোনো সমস্যা হবে?

1 Answer

0 votes
by (814,710 points)
edited by
ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-

٨٨٧ - عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: " «أُمِرْتُ أَنْ أَسْجُدَ عَلَى سَبْعَةِ أَعْظُمٍ: الْجَبْهَةِ، وَالْيَدَيْنِ، وَالرُّكْبَتَيْنِ، وَأَطْرَافِ الْقَدَمَيْنِ، وَلَا نَكْفِتَ الثِّيَابَ وَلَا الشَّعْرَ» "، مُتَّفَقٌ عَلَيْهِ.
(মিশকাত,হাদীস নং-৮৮৭)

কেউ শুধুমাত্র কপাল দ্বারা সিজদা দিলে তার সিজদা আদায় হয়ে যাবে।আর কেউ শুধুমাত্র নাক দ্বারা তথা নাকে হাড় দ্বারা সিজদা দিলে ইমাম আবু হানিফা রাহ এর মাযহাব মতে সিজদা আদায় হয়ে যাবে।তবে বিনা প্রয়োজনে এমনটা করা মাকরুহ।।আর নাকের নরম অংশ দ্বারা সিজদা দিলে ইমাম আবু হানিফা রাহ এর মাযহাব মতে সিজদা আদায় হবে না।ইমাম আবু-ইউসুফ রাহ এবং ইমাম মুহাম্মদ রাহ এর মাযহাব মতে শুধুমাত্র নাক দ্বারা সিজদা দিলে সিজদা আদায় হবে না।চায় নাকের হাড় দ্বারা সিজদা দেওয়া হোক বা নাকের নরম অংশ দ্বারা  হোক।এবং এই শেষোক্ত বক্তব্যর উপরই ফাতাওয়া।তথা শেষোক্ত বক্তব্যই গ্রহণযোগ্য।
(কিতাবুন নাওয়যিল-৩/৪৯৬)

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
সিজদায় নাক লাগানো বাধ্যতামূলক নয়।তবে ইচ্ছাকৃত নাক ব্যতীত শুধুমাত্র কপাল দ্বারা সিজদা দেওয়া মাকরুহ।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (814,710 points)
সংযোজন ও সংশোধন করা হয়েছে।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 450 views
+1 vote
1 answer 381 views
0 votes
1 answer 268 views
...