আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
456 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (6 points)
আসসালামু আলাইকুম। জামে তিরমিজির একটি হাদীস রয়েছে যেখানে রসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন,"যে ব্যক্তি প্রতিদিন ফজরে আর আসরে তিনবার "আউজুবিল্লাহিস সামী'ইল 'আলীমি মিনাশ শাইত্বনির রজীম" পড়ে সূরা হাশরের শেষ তিন আয়াত পাঠ করবে আল্লাহ তা'আলা তার জন্য সত্তর হাজার ফেরেশতা নিয়োগ করবেন। সে ফজরে এই আমল করে সন্ধ্যার আগেই মারা গেলে শহীদের মৃত্যু পাবে আর সন্ধ্যায় আমল করে ফজরের আগেই মারা গেলে শহীদি মৃত্যু পাবে।"

এই হাদীস টি কি সহীহ সনদে বর্ণিত? আর এতে বর্ণিত শহীদ ব্যক্তি কি আল্লাহর রাস্তায় লড়াই করে শহীদ হওয়া মুজাহিদ ব্যক্তির সমমর্যাদার হবেন?

1 Answer

0 votes
by (814,710 points)
ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ- 
https://www.ifatwa.info/1093 নং ফাতাওয়ায় আমরা বলেছি যে,
ইমাম নববী রাহ বলেন,
আল্লাহ রাস্তায় জিহাদ করে শাহাদত বরণ কারী ব্যতীত হাদীসে বর্ণিত অন্য সবের শাহাদত বরণের অর্থ হলো যে,তারা আখেরাতে শহীদের মর্যাদা পাবে।কিন্তু দুনিয়াতে তাদের উপর শহীদের মর্যাদা প্রয়োগ হবে না বরং নিয়মতান্ত্রিক তাদেরকে গোসল দিয়ে জানাযা পড়ে তারপর তাদেরকে দাফন করা হবে।
শহীদ মূলত তিন প্রকার।যথাঃ-
(১)দুনিয়া-আখেরাতে শহীদের মর্যাদা পাবে।ঐ ব্যক্তি যে কাফেরের সাথে যুদ্ধ করে করে যুদ্ধক্ষেত্রে মারা গেছে।

(২)আখেরাত হিসেবে শহীদ।তথা আখেরাতে শহীদের মর্যাদা পাবে।কিন্তু দুনিয়া হিসেবে শহীদ হকে না তথা তাকে শহীদ বলে ডাকা যাবে না।বরং তাকে গোসল দিয়ে তার জানাযা পড়ে তাকে দাপন করা হবে।এরাই হল তারা যাদের আলোচনা বিভিন্ন হাদীসে এসেছে যে,যারা ভাইরাস আক্রান্ত হয়ে মারা যাবে বা আগুনে জ্বলে কিংবা পানিতে ডুবে মারা যাবে।

(৩)দুনিয়া হিসেবে শহীদ।অর্থাৎ যাদের ব্যাপারে শহীদের মর্যাদা পেশ করা হবে কিন্তু আখেরাতে তারা শহীদের মর্যাদা পাবে না।এরা হল,তারা যারা জিহাদ পরবর্তী গণিমতের মালকে আত্মস্বাৎ করেছে।বা জিহাদের ময়দার থেকে পলায়নপর অবস্থায় যার মৃত্যু হয়েছে।
আল-মিনহাজ্ব শরহে মিশকাত-১৩/৬৩।

সু-প্রিয় পাঠকবর্গ! ও প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
আপনার বর্ণিত হাদীস বিশুদ্ধ।এ হাদীস অনুযায়ী  উক্ত ব্যক্তি মারা গেলে সে আখেরাতে শাহাদতের মর্যাদা পাবে,তবে দুনিয়াতে তাকে গোসল দেয়া হবে।
অর্থাৎ- বর্ণিত উক্ত শহীদ ব্যক্তি আল্লাহর রাস্তায় লড়াই করে শহীদ হওয়া মুজাহিদ ব্যক্তির সম-মর্যাদার হবে না।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 475 views
...