আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
437 views
in পবিত্রতা (Purity) by (35 points)
১।বাচ্চাদের কাপড়ে যদি প্রস্রাব লেগে থাকে কিন্তু তা যদি দৃশ্যমান না হয় অর্থাৎ বোঝা না যায় প্রস্রাব যে আছে, তাহলে সেই কাপড় নিজের কাপড়ে লাগলে কি নিজের কাপড় নাপাক হয়ে যাবে?

২।কাপড়ে নাপাকি লাগলে তা ধোয়ার পর ভেজা থাকলে কি  কাপড় পবিত্র হবে?

৩।যখন কেউ কুরআন তিলাওয়াত করে তখন কি চুপ থাকতে হয়?নিজে তিলাওয়াত করা যাবে?বা নামাজের পর অনেক সময় ইমাম সাহেব বিভিন্ন সুরা পড়েন।তখন কি উনার সাথে সাথে সূরা পড়া যাবে নাকি চুপ থাকতে হবে?

1 Answer

0 votes
by (814,710 points)
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
(১)বাচ্চাদের কাপড়ে যদি প্রস্রাব লেগে থাকে কিন্তু তা যদি দৃশ্যমান না হয় অর্থাৎ বোঝা না যায় প্রস্রাব যে আছে, তাহলে সেই কাপড় নিজের কাপড়ে লাগলে যদি আপনার কাপড় না ভিজে থাকে,তাহলে আপনার কাপড় নাপাক হবে না।

(২)কাপড়ে নাপাকি লাগলে ধোয়ার পর ভেজা থাকলে উক্ত কাপড় পবিত্র হয়ে যায়।

(৩)যখন কেউ কুরআন তিলাওয়াত করবে,তখন কুরআন তিলাওয়াত শুনতে হবে।

https://www.ifatwa.info/2265 নং ফাতাওয়ায় আমরা বলেছি যে,
কুরআন শ্রবণের বিধান সম্পর্কে ফুকাহায়ে কেরামদের মধ্যে মাতবিরোধ রয়েছে।হানাফি মাযহাবের উলামায়ে কেরাম বলেন,ওয়াজিব।এবং বিধান কেফায়া পর্যায়ের বিধান। হাম্বলী মাযহাব মতে মুস্তাহাব।

সুতরাং যারা ওয়াজিব বলেন,তাদের মাযহাব অনুযায়ী কুরআন শ্রবণের সময় নিশ্চুপ থেকে শ্রবণ না করলে শ্রবণকারী গোনাহগার হবে।আর যারা মুস্তাহাব বলেন,তাদের মতে শ্রবণ না করলেও গোনাহ হবে না।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 284 views
0 votes
1 answer 502 views
0 votes
1 answer 298 views
...