আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির মূলত রুকইয়ার চিকিৎসা প্রয়োজন। রুকইয়া ট্রেনিংয়ের জন্য— এখানে ক্লিক করুন

0 votes
865 views
in পরিবার,বিবাহ,তালাক (Family Life,Marriage & Divorce) by (46 points)
retagged by
আসসালামু আলাইকুম।

একজন মহিলা তার ভাইয়ের ছেলেকে দুধ খাইয়েছিলো। ২ বারের মত।

এখন কি ঐ মহিলার সব সন্তান আর তার ভাইয়ের সব সন্তান দুধ ভাই বোন?এরপর যদি ভাইয়ের আরো সন্তান হয় আর বোনেরও আরো সন্তান হয় সবাই কি দুধ ভাই বোন হবে?

দুধ সম্পর্ক কায়েম হতে কতবার দুধ খাওয়ানো জরুরী?

1 Answer

0 votes
by (767,790 points)
বিসমিহি তা'আলা

জবাবঃ-
মহিলার সকল সন্তান এবং তার ভাইয়ের ঐ সন্তান যে দুধ পান করেছে,তারা ভাইবোন হবে।তবে তার ভাইয়ের যে সব সন্তান দুধ খায়নি,তারা মহিলার সন্তানদের ভাইবোন হবে না।সুতরাং এদের মধ্যে পরস্পর বিয়ে-শাদী বৈধ হবে।

কত বার দুধ পান করলে দুধ সম্পর্ক স্থাপিত হবে?

এ সম্পর্কে মতভেদ রয়েছে- বিশুদ্ধ মতানুযায়ী
একবার এক কাতরা দুধ পান করে নিলেও দুধ সম্পর্ক প্রমাণিত হয়ে যাবে।(ফাতাওয়ায়ে মাহমুদিয়্যাহ-১৩/৬১৭)

উত্তর লিখনে
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ, Iom.

আল্লাহ-ই ভালো জানেন।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (1 point)
এক কাতরা মানে কতটুকু?

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 415 views
+2 votes
1 answer 806 views
...