আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
467 views
in সালাত(Prayer) by (10 points)
আসসালামুয়ালাইকুম। প্রচলিত নামাজের সময়সুচী ক্যালেন্ডারে নামাজের ওয়াক্তের যে সময়সূচী দেওয়া থাকে বিশেষত আসরের ক্ষেত্রে প্রদানকৃত সময়ের থেকে ১ ঘন্টা আগে ইন্টারনেট প্রদত্ত সময় অনুযায়ী ওয়াক্ত হয়। কোনটা অনুসরন করব? ইন্টারনেট প্রদত্ত সময় নাকি বাজারে পাওয়া যাওয়া চিরস্থায়ী ক্যালেন্ডার?

1 Answer

0 votes
by (814,710 points)

বিসমিহি তা'আলা

জবাবঃ-

হানাফি মাযহাবে গ্রহণযোগ্য মতানুসারে আসর দুই মিছিলের পর পড়া মুস্তাহাব।তবে এক মিছিলের পর যদি কেউ পড়ে নেয় তাহলেও আদায় হয়ে যাবে। কিন্তু সাধারণত উত্তম হচ্ছে আসরকে দুই মিছিলের পর পড়া।(আহসানুল ফাতাওয়া ২/১১৩)

বিস্তারিত জানতে ভিজিট করুন- 705

যেহেতু উত্তম হল,আসরের নামাযকে দুই মিছিলের পর পড়া।তাই ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক প্রকাশিত নামায-রোযার চিরস্থায়ী ক্যালেন্ডার দেখে নামায আদায় করবেন।অন্যান্য মাযহাবে এক মিছিলের সময় তথা আমাদের আসরের সময় থেকে এক ঘন্টা পূর্বে আসরের নামায আদায় করার কথা বর্ণিত রয়েছে।

আল্লাহ-ই ভালো জানেন।

উত্তর লিখনে

মুফতী ইমদাদুল হক

ইফতা বিভাগ, Iom.


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 407 views
...