আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
1,279 views
in পবিত্রতা (Purity) by (86 points)
আসসালামু আলাইকুম ,এক বোন এর বাচ্চা হচ্ছেনা তাই ডাক্তার এর পরামর্শে লেপ্রোস্কপি করানো হয় জানুয়ারী মাসে ..ফেব্রুয়ারী তে 9তারিখে উনার হায়েজের ডেট ছিল ..পিরিয়ড হয় তবে 2দিন থাকে .মার্চে ও 9 তারিখে ডেট ছিল কিন্তু 20 তারিখে হায়েজ আসে এবং তাও 2 দিন স্থায়ী হয় ..এপ্রিল মাসে হায়েজ আসেনি ..মে মাসে 6 দিন আগে কয়েক ফোঁটা ব্লাড দেখতে পান এর পর আবার ছিলোনা ..এখন আবার ব্লাড দেখেছেন কিন্তু অল্প ..এই যে উনার হায়েজের এমন অভ্যাস এক্ষেত্রে উনি কি ইস্তেহাযা ধরে ইবাদাত করবেন নাকি হায়েজ ?

উনার ক্ষেত্রে ইবাদাতের হুকুম কি হবে ?

1 Answer

0 votes
by (754,830 points)
বিসমিহি তা'আলা

জবাবঃ-

হায়েয সর্বনিম্ন তিন দিন হয়।তিনদিনের কম যদি কখনো রক্ত আসে তাহলে সেটাকে ইস্তাহাযা হিসেবে গণ্য করা হবে।
(কিতাবুল ফাতাওয়া-২/৯৭)

সুতরাং আপনি এটাকে ইস্তেহাযা গণ্য করে সে অনুযায়ী ইবাদত করবেন।

আল্লাহ-ই ভালো জানেন।

উত্তর লিখনে
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ, Iom.


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...