আসসালামু আলাইকুম শায়েখ, একজন আমাকে বলেন যে অমুকে তোমার সমন্ধে এই কথা বলেছেন আমার কাছে, কিন্তু কথাটা ছিল একেবারে মিথ্যা। আমার সমন্ধে মিথ্যা কথা বলেছিল তাই রাগের বশে বলে ফেলি মুনাফেক। শায়েখ কথা বলার পরে আমার মনে আসে একটা হাদিস যে কেউ কাউকে মুনাফেক বা কাফের বলে গালি দিলে যদি সে তা না হয়ে থাকে তাহলে এই কথা তার উপরেই এসে পরবে এবং মরার পুর্বে সে তাই হয়ে মারা যাবে। শায়েখ আমি উক্ত কথা বলার পরে আল্লাহর কাছে তওবা করেছি, আর যাকে গালি দিয়েছি সে আমার বলা কথাটা শোনেনি আর তার কাছে এখনো কথাটা বলিনি, উনাকে বললে মনে কস্ট পাবেন। শায়েখ আমার প্রশ্ন
১,উনাকে মুনাফেক বলে ফেলার কারনে আমি নিজেই মুনাফেক হয়ে যাব বা মুনাফেক হয়ে মারা যাব এই সমন্ধ্যে জানতে চাই।
২,আল্লাহর কাছে তাওবা করেছি আর যাকে কথাটা বলেছি উনাকে বললে মনে কস্ট পাবেন তাই তার কাছে কথাটা বলিনি এখন আমার করনীয় কি?