আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
3 views
ago in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (73 points)
উস্তাদ আমার প্রশ্ন হলো:
ইমদাদুল হুজুরের حفظه الله এর কাছে প্রশ্ন
কষ্ট করে ১,২,৩,৪ দেওয়া প্রশ্ন গুলো ১,২,৩,৪ দিয়ে উত্তর দিলে ভালো হবে ইন শা আল্লাহ
•সমকামিতা, অবাধ মেলামেশা সহ বিভিন্ন পশ্চিমা সংস্কৃতি থেকে মানুষকে দূরে রাখার জন্য
এবং • রমাদান, নামাজের দাওয়াত, ইসলামের দাওয়াত। এই বিষয়গুলো ছড়িয়ে দেয়ার জন্য লিফলেট তৈরি করে বা কিনে বিতরণ করা আমাদের দাওয়াতী কার্যক্রমের অংশ। কিন্তু এই লিফলেট গুলোতে কুরআন এর আয়াত, আল্লাহ {رب العالمين} এর নাম,

হযরত মুহাম্মাদ (صلى الله عليه وسلم) এর নাম দেওয়া লাগে।
১) কুরআন এর আয়াত, হাদিস,আল্লাহ {رب العالمين} এর নাম,হযরত মুহাম্মাদ (صلى الله عليه وسلم) এর নাম সহ লিফলেট দাওয়াতী কাজের উদ্দেশ্যে মানুষকে সাবধান করে দেওয়া সহ (যেনো না ফেলে দেয়) দিলে কি গুনাহ হবে?


২) আমরা যাকে দিচ্ছি সে তো নন প্র্যাক্টিসিং মুসলিম বা নাস্তিকও হতে পারে তাকে নিষেধ করার পরও সে ফেলে দিতে পারে, এইভাবে দেয়া হালাল হবে?


৩) যেহেতু এটা দাওয়াতী কাজ আমাদের টার্গেটের একটা বড় অংশ যারা নন প্র্যাক্টিসিং মুসলিম, তবে
নন প্র্যাক্টিসিং মুসলিমরা তো এই বিষয় এতো সচেতন না তাদেরকে মানা করলেও তারা ফেলে দিতে পারে,

আমরা কি এই পদ্ধতিতে দিতে পারবো নাকি অন্য পদ্ধতিতে দিতে হবে?


• একটা পরিকল্পনা মাথায় ছিল যে কিশোরদের জন্য ইসলামের মূল্যবোধে লিখিত একটি কিশোর ম্যাগাজিন আছে, আসক্তি সহ বিভিন্ন সমস্যার সমাধান সেখানে লেখা থাকে। এখন পরিকল্পনা ছিল জুমু'আর সময় খতীব সাহেবের মাধ্যমে বলানো যে কিছু লোক ম্যাগাজিন কিশোর দেরকে দিতে চাচ্ছে এবং নামাজের পর দেওয়া।

•এখন ঘোষণাটা বয়ানের মধ্যে মানে চার রাকাত সুন্নাতেরও আগে ও আরবী খুতবার আগে অথবা বয়ানের শেষে, চার রাকাত কবলুল জুম'আ সুন্নাতের পরে আরবী খুতবার ঠিক আগে আগে ঘোষণা ইমাম সাহেব দিতে পারেন
৪ ) জুমুআ'র দিন আরবী খুতবার আগে বাংলায় বয়ানের মধ্যে ম্যাগাজিনের বৈশিষ্ট্য এবং কোথায় গেলে আমাদের কাছ থেকে পাবে এটা আমরা শায়েখকে দ্বারা বলাতে পারবো?


৫) কবলুল জুমু'আ আদায়ের পর দ্বিতীয় আজানের ঠিক আগে আগে যদি ম্যাগাজিনের বৈশিষ্ট্য এবং কোথায় গেলে আমাদের কাছ থেকে পাবে এটা আমরা শায়েখকে দ্বারা বলাতে পারবো?


৬ ) আর মসজিদের মাইক দ্বারা অন্যান্য ঘোষণা দেওয়া বৈধ? যেমন যদি আজানের মাইক দ্বারা এই ঘোষণাটা দেওয়া হয়?

Please log in or register to answer this question.

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...