আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ উস্তায
এক বোনের কাছে ১৮ ভরি স্বর্ণ আছে। বাবা মা নেই এবং সম্পত্তি ভাইবোনেদের মাঝে ভাগ হয়নি। উনার একটিভ ইনকাম নেই। ঘর ভাড়া থেকে মাসে ১০/১২ হাজার টাকার মত আসে যেটা উনার মেয়ের পিছনে এবং বিভিন্ন প্রয়োজনে খরচ হয়ে যায়। উনার এ বছর যাকাত এসেছিল ৯৮০০০ টাকা যা থেকে এখন পর্যন্ত ১০০০০ দেয়া হয়েছে। এখন কি উনার স্বর্ণ বিক্রি করে কুরবানি দিতে হবে?
[উনার হাজব্যান্ড এবং ভাই কুরবানী দেন]
যদি প্রতিবার স্বর্ণ বিক্রি করে যাকাত এবং কুরবানি দিতে হয়, তাহলে তো একটা পর্যায়ে গিয়ে উনিই যাকাতের হক্বদার হয়ে যাবেন।