আসসালামু আ'লাইকুম। আমি একজন মেয়ে।
আমি একটা জিনিস খেয়াল করেছি। সেটা হল, আমি যখন ইলম অর্জন বা যিকির, দরুদ, দুয়া, তিলাওয়াত এগুলো অনেক দীর্ঘ সময় ধরে করি তখন কেমন যেন মনে হয় শরীর মন আর নিতে পারছেনা, অতিষ্ঠ হয়ে গেছে।
পরে দেখা যায় লম্বা সময়ের জন্য সব ছেড়ে দেই পরে আবার ট্র্যাকে ফিরতে সময় লাগে।
আমার প্রশ্ন হল, এটা কি স্বাভাবিক? নাকী নজর লাগার জন্য হতে পারে?
এমনকি যখন সব ছেড়ে দেই তখন এমন হয় যে দুয়া করার অবস্থায়ও থাকিনা। ইচ্ছাই হয়না, নিজেকে জোর করেও বসাতে পারিনা।
এক্ষেত্রে আমার কী করণীয়?
আমার কি দুনিয়া আর দ্বীনের পড়াশোনা দুটোই করা উচিত?
আমি ঘরের কাজ করি। আমার বাসায় সেরকম দ্বীনি কেউ নেই যাকে দেখে অনুপ্রেরণা পাওয়া যায়, মেয়ে বলে বাইরে কমিউনিটি বানানোরও সুযোগ নাই। অনলাইনে আমি খুবই বিরক্তি বোধ করি।
এক্ষেত্রে একটানা ইস্তিকামাত থাকতে কী করা উচিত?
পরিবারের সবাই আমার পড়াশোনার পরে চাকরি না করাকে অপছন্দ করে, আমার বারবার তাদের থেকে ইসলামের কোর্স বা বই কেনা বা বিভিন্ন দরকারে টাকা চাইতে খারাপ লাগে। তারা নানারকম খোঁচা দেয়।
আমার কি অল্প অল্প করে শুরু করা উচিত?
নাকী দুনিয়াবি কিছুও শুরু করা উচিত, যেমন স্কুলের চাকরি বা টিউশন?
টিউশনের সমস্যা হল বছরের মাঝে ছাত্র পাওয়া যায়না।
আর ইসলামের স্বর্ণযুগের নারীরা কি শুধু ঘরের কাজ আর ইলম অর্জনে সীমাবদ্ধ থাকেননি? আমার কেন তাহলে এরকম লাগে?