বিবাহে পাত্র বা পাত্রী নির্বাচনে বংশ মর্যাদার বিষয়টি বর্তমান যুগের সাপেক্ষে যদি একটু বুঝিয়ে দিতেন উস্তায। কারন এখন বাড়ির নাম (যেমন: পাটোয়ারী, ভুঁইয়া বা নাম নেই) দিয়ে বংশ ধরা হয় কিন্তু এটাতো স্পষ্ট নয়। দেখা যায় অনেকের পরিবার ব্যবসায়ী ছিলো তো তাদেরকে ব্যাপারী বলে বা বাড়ির নাম ব্যাপারী ডাকে। কিন্তু দেখা যায় তাদের বর্তমান হালত ভিন্ন। আবার অনেকের মোল্লা হয়। উস্তায এই যে ব্যাপারী, মোল্লা এগুলো কি বংশমর্যাদার মাপকাঠিতে পড়ে? আবার দেখা যায় অনেকে তেমন উল্লেখযোগ্যভাবে বংশের নামই বলতে পারেনা ৷ এক্ষেত্রে কী করনীয়, কীভাবে বংশেরমর্যাদা নির্ধারণ করবো ইসলামে যেহেতু এর গুরুত্ব রয়েছে।