আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
44 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (3 points)
আসসালামু 'আলাইকুম ওয়া 'রহমাতুল্লহি ওয়া বারকাতুহু

আমার আব্বু একটা বিল্ডিং কিনতে চাই।তো মাঝখানে জমির কাগজ নিয়ে ঝামেলা হয়,তখন আব্বু বুঝতে পারে না কিনবে নাকি কিনবে না । তখন আমি ইস্তেখারা করি,আর স্বপ্নে দেখি আমি আর আম্মু মানা করা সত্ত্বেও আব্বু বিল্ডিংটা কিনতে যাচ্ছে।
ঐদিন আব্বু সিদ্ধান্ত নেই বিল্ডিংটা কেনার।কয়েকদিন পর বায়না করা হয়।এরপর দালালরা আব্বুর কাছে টাকা চায়,রেজিস্ট্রির কয়েকদিন আগেই । তো এগুলা নিয়ে রেজিস্ট্রি পেঁছায়।এখন আব্বুকে টাকা দেওয়া লাগবে না ,যে বিল্ডিং এর মালিক উনি টাকা দিবে।কিন্তু আব্বু বলতেছে এতকিছু হবে জানলে বিল্ডিং কিনতো না কিন্তু এখন না কিনলে বায়না করার সময় যে টাকা দিছে তা তো আর পাবে না।তো আমি কয়েকদিন আগে ইস্তেখারা করি কিন্তু কিছু বুঝতে পারি না।গতকাল রাতে আবার ইস্তেখারা করি। কিন্তু সকালে ফজরের নামাজ পড়ে আবার ঘুমালে তখন স্বপ্ন দেখি আমার মামী কল দিয়ে বলে ফ্ল্যাট ,ফ্ল্যাট।আমি উনাকে বলি ফ্ল্যাট ,ফ্ল্যাট যে করছেন তা তো কিনতে পারে নাই ।

এখন করণীয় কি?
আমি যদিও শুরু থেকেই ভাবছিলাম এত টাকা দিয়ে বিল্ডিং না কেনাটাই হয়তো ভালো হবে।নাকি আমার ভাবনার জন্য এমন স্বপ্ন দেখেছি?
একটু দ্রুত উত্তর দিয়েন মিন ফাদ্বলিক

1 Answer

0 votes
by (769,290 points)
জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته 
بسم الله الرحمن الرحيم

হাদীস শরীফে এসেছেঃ- 

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ أَبِي عُمَرَ الْمَكِّيُّ، حَدَّثَنَا عَبْدُ الْوَهَّابِ الثَّقَفِيُّ، عَنْ أَيُّوبَ السَّخْتِيَانِيِّ، عَنْ مُحَمَّدِ بْنِ سِيرِينَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " إِذَا اقْتَرَبَ الزَّمَانُ لَمْ تَكَدْ رُؤْيَا الْمُسْلِمِ تَكْذِبُ وَأَصْدَقُكُمْ رُؤْيَا أَصْدَقُكُمْ حَدِيثًا وَرُؤْيَا الْمُسْلِمِ جُزْءٌ مِنْ خَمْسٍ وَأَرْبَعِينَ جُزْءًا مِنَ النُّبُوَّةِ وَالرُّؤْيَا ثَلاَثَةٌ فَرُؤْيَا الصَّالِحَةِ بُشْرَى مِنَ اللَّهِ وَرُؤْيَا تَحْزِينٌ مِنَ الشَّيْطَانِ وَرُؤْيَا مِمَّا يُحَدِّثُ الْمَرْءُ نَفْسَهُ فَإِنْ رَأَى أَحَدُكُمْ مَا يَكْرَهُ فَلْيَقُمْ فَلْيُصَلِّ وَلاَ يُحَدِّثْ بِهَا النَّاسَ "
মুহাম্মাদ ইবনু আবূ উমার আল-মাক্কী (রহঃ) ..... আবূ হুরাইরাহ (রাযিঃ) সূত্রে নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণিত। তিনি বলেন, যখন যুগ ও সময় (কিয়ামাতের) সন্নিকটে হয়ে আসবে তখন প্রায়শ (খাঁটি) মুসলিমের স্বপ্ন মিথ্যা ও ভ্রান্ত হবে না। তোমাদের (মাঝে) অধিক সত্যভাষী লোক সর্বাধিক সত্য (ও বাস্তব) স্বপ্নদ্রষ্টা হবে। আর মুসলিমের স্বপ্ন নুবুওয়াতের পয়তাল্লিশ ভাগের এক ভাগ। আর স্বপ্ন তিন (প্রকার)- ভাল স্বপ্ন আল্লাহর তরফ হতে সুসংবাদ (বাহক)। আর (এক ধরনের) স্বপ্ন শাইতানের পক্ষ হতে দুর্ভাবনা তৈরি করে। আর (এক ধরনের) স্বপ্ন যা মানুষ তার মনের সাথে কথা বলে (এবং ভাবনা-চিন্তা করে) তা থেকে (উদ্ভূত)।

অতএব তোমাদের কেউ যদি এমন কিছু (স্বপ্ন) দর্শন করে- যা সে পছন্দ করে না, তাহলে সে যেন (ঘুম থেকে) উঠে দাঁড়ায় এবং সলাত (সালাত/নামাজ/নামায) আদায় করে আর মানুষের নিকট সে (স্বপ্নের) কথা গোপন রাখে।
(মুসলিম ৫৭৯৮, (ইসলামিক ফাউন্ডেশন ৫৭০৮, ইসলামিক সেন্টার ৫৭৪০)

ইসলামী দৃষ্টিতে স্বপ্ন তিন প্রকার। 
,
১. যা আল্লাহর পক্ষ থেকে বান্দাহকে দেখানো হয় যা কল্যানকর হয়।

২. শয়তানের পক্ষ হতে দেখানো হয় যাতে মানুষ খারাপ, মন্দ ভয়ংকর কিছু দেখে থাকে।
তবে শয়তান স্বপ্ন দেখানোর দ্বারা মানুষের কোন ক্ষতি করতে পারেনা।
,
ভয়ংকর স্বপ্ন দেখলে দুশ্চিন্তার কোন কারন নেই। শয়তান মানুষকে দুশ্চিন্তায় ফেলার জন্যই এমন সব আজব আজব জিনিস দেখায়। এমনটা দেখলে ঘুম থেকে জেগে বাম দিকে থুথু ফেলে আস্তাগফিরুল্লাহ বলতে হয়। 

৩. মানুষের কল্পনা। অর্থাৎ মানুষ যা কল্পনা করে স্বপ্নে তা দেখতে পায়। 

★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
প্রশ্নে উল্লেখিত স্বপ্ন মূলত আপনার মনের কল্পনা প্রসূত স্বপ্ন বলেই মনে হচ্ছে। 

সর্বদা উক্ত বিষয় নিয়ে চিন্তার দরুন স্বপ্নেও সেই বিষয় আসছে।


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (3 points)
আসসালামু 'আলাইকুম ওয়া 'রহমাতুল্লহি ওয়া বারকাতুহু
সবসময়ই খারাপ কল্পনা করেছি এমন না,শুরুতে একটু দুশ্চিন্তা করেছিলাম কিন্তু প্রথম স্বপ্ন দেখার পর আশ্বস্ত হয়েছিলাম যে এটাই ভালো।

এখন তাহলে বিল্ডিং টা কিনে নেওয়া-ই কল্যাণকর?

by (769,290 points)
প্রশ্নে উল্লেখ রয়েছেঃ- 

"এখন না কিনলে বায়না করার সময় যে টাকা দিছে তা তো আর পাবে না"

সুতরাং বিল্ডিং টা এখন ক্রয় করে পরবর্তীতে সুবিধাজনক মনে না হলে বিক্রি করে দিতে পারেন।


আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...