আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
81 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (3 points)

আসসালামু আলাইকুম ।
অনেক সময় শরীরে না চাইতেও উত্তেজনা ও কামভাব চলে আসে, তখন লিংগ দিয়ে তরল পিছলা পানি বের হয়...
যেটাকে মজি বলে হয়ত। ওই মজি বের হয়ে যদি পায়জামা বা লুংগি তে লেগে যায় , ওটা তে কি লুংগি টা নাপাক হয়ে যাবে ?
বা ওই লুংগি পড়ে নামাজ পড়া যাবে?
আর এই পাতলা পানি বের হলে কি অজু ভেংগে যাবে?

একজনের হয়ে একটা প্রশ্ন 
সে একজনের সাথে সরাসরি জিনা না করলেও হাতের জিনা, মুখের জিনা করেছে, স্পর্শের জিনা করেছে। এখন সে অনেক অনুতপ্ত, আল্লাহর কাছে এসব না করার জন্য সে তওবা করেছে, 
আল্লাহ কি এইসব গুনাহ মাফ করবেন?
আর উনি এসব নাকি ভুলতে পারছে না... 
অনেক আগের ঘটনা তারপর ও এগুলো মাথায় চলে আসে...
কি করনীয় 

1 Answer

0 votes
by (770,460 points)
জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته 
بسم الله الرحمن الرحيم

(০১)
শরীয়তের বিধান হলো, লজ্জাস্থান থেকে কোনো তরল বের হলেই অযু ভেঙ্গে যাবে।

হাদীস শরীফে এসেছেঃ- 

وقیل رسول اللّٰہ صلی اللّٰہ علیہ وسلم: وما الحدث؟ قال: ما یخرج من السبیلین۔ (ہدایۃ ۱؍۲۲)
সারমর্মঃ
রাসুলুল্লাহ সাঃ কে জিজ্ঞাসা করা হয়েছিলো হদস কি?
তিনি জবাব দিলেন যেটি পায়খানা বা পেশাবের রাস্তা দিয়ে বের হয়।
,

سئل رسول اللّٰہ صلی اللّٰہ علیہ وسلم ما الحدث؟ فقال: ما یخرج من السبیلین۔ (نصب الرایۃ ۱؍۸۳) 
সারমর্মঃ
রাসুলুল্লাহ সাঃ কে জিজ্ঞাসা করা হয়েছিলো হদস কি?
তিনি জবাব দিলেন যেটি পায়খানা বা পেশাবের রাস্তা দিয়ে বের হয়।

قال في الہدایۃ: المعاني الناقضۃ للوضوء کل ما خرج من السبیلین، لقولہ تعالیٰ: {اَوْ جَآئَ اَحَدٌ مِنْکُمْ مِنَ الْغَآئِطِ} [المائدۃ: ۶]
সারমর্মঃ
অযু ভঙ্গের কারন, পায়খানা বা পেশাবের রাস্তা দিয়ে কোনো কিছু বের হওয়া। 

الفصل الخامس في نواقض الوضوء: منہا ما یخرج من السبیلین من البول والغائط والریح الخارجة من الدبر والودي والمذي․ (الہندیة: ۱/۹)
সারমর্মঃ
 পেশাব-পায়খানার রাস্তা দিয়ে কোনো কিছু বের হওয়া। যেমন বায়ু, পেশাব পায়খানা, অদি,মযি ইত্যাদি।

আরো জানুনঃ- 

★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই, 
মজি বের হয়ে যদি পায়জামা বা লুংগি তে লেগে যায়,তাতে লুঙ্গি নাপাক হয়ে যাবে।
ঐ লুঙ্গি পড়ে নামাজ পড়া যাবেনা।

হ্যাঁ যদি তাহা এক দিরহাম থেক কম লাগে,সেক্ষেত্রে সেই কাপড়ে নামাজ হবে। 

আরো জানুনঃ- 

এই পাতলা পানি বের হলে অযু ভেংগে যাবে।

(০২)
সে যদি খালেস দিলে মহান আল্লাহ তাআলার কাছে তওবা করে গুনাহ থেকে ফিরে আসে, আল্লাহ তাআলা তার গুনাহ সমূহ মাফ করে দিবেন।

এ সংক্রান্ত জানুনঃ- 


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 441 views
...