আসসালামু আলাইকুম উস্তাদ।
ফিকহি মাসআলা পড়েছি উস্তাদ।আমাকে আপনার ভাষায় সহজভাবে বুঝিয়ে দিবেন কী করনীয়।জাযাকাল্লাহু খয়রন।
২৫ সালে রোযার ঈদের পর আমার বিয়ে হয়,তখন আমি দেনমোহর হিসেবে রূপার নিসাবের যেই দাম সেই দামের সমপরিমাণ স্বর্নের মালিক হই।সেই সাথে আমার হাতে খুচরা ১০০০-২০০০ টাকার মতো ছিল।এই টাকা আমার সারা বছরের কোনো মাসে পুরো খরচ হয়ে যায়,আবার কোনো মাসে হয়তো বাড়ে।২৬ সালে রোযার ঈদের সময় আমি যখন বাবার বাড়ি যাই,তখন হাত খরচের জন্য আমার স্বামী আমকে ৫০০০ টাকা দেয়,তার মাঝে আমি ৩০০০ টাকা খরচ করি,আর ২০০০ টাকা এক্সট্রা আমার এখন অব্দি আছে।
যেটুক স্বর্ন আছে ঐটুক আমি সবসময় পরিধান করি স্বামীর সামনে সাজসজ্জার জন্য(শুধু আংটি ছাড়া,এক জোড়া কানের দুল ছাড়া),আর আমার হাতে যেই টাকা থাকে সেটা প্রয়োজন পরলে খরচ করার জন্য দেয় স্বামী,এই টাকা সারাবছর থাকে না,কখনও থাকে,কখনও খরচ হয়ে যায়।
(১)আমার উপর কি যাকাত ফরজ?
(২)যাকাত কখন দিতে হয়?রোযার ঈদের আগেই নাকি যখন কারও সম্পদের নিসাবের ১বছর পূর্ণ হবে তখন?
(৩)আমার এক ফুফু আছে বিধবা,উনার একটা ছেলে আছে,যার ভরণপোষণের দায়িত্ব ফুফুর উপর।ফুফু ছোট একটা চাকরি করে সংসার চালায়।তার ঘরবাড়ি আছে নিজের,বাড়ির আশেপাশে ৪-৫টা ফলের গাছও আছে,আর পতিত জমিও আছে।কিন্তু নিসাব পরিমাণ স্বর্ন,রূপা বা টাকা নেই।সংসার চলে অভাবে। উনাকে কি যাকাত দেওয়া যাবে?