হুজুর আমার বয়স বেশি না। আমার ইদানীং অনেক বেশি শুচিবায়ু হচ্ছে। আমার শুধু ফরয গোসলে এই শুচিবায়ু টা হচ্ছে। এখন আমি কিভাবে ফরয গোসল করি পুরো নিয়ম টা ব্যাখ্যা করে বলছি দয়া করে পুরো টা পড়ে উত্তর দিয়েন-
আমি বাথরুম এর বাহিরে দাঁড়িয়ে বাথরুমে প্রবেশের দোয়া পড়ি, তারপর নিয়ত করি-আমি পবিত্রতা অর্জনের জন্য গোসল করার নিয়ত করলাম।পরে বিসমিল্লাহ বলে বাথরুমে ঢুকি।তারপর হাত তিন বার ধুই।তারপর আগে ২ পাশের উরু ৪-৭ বার পানি দিয়ে ধুই।তারপর লজ্জাস্থান,অন্ডকোষ, মলদ্বার ধুই।তারপর সাবান দিয়ে হাত ধুই ২ বার কারন হাতে ট নাপাকি লাগে।ওযু করি তারপর। তারপর মাথায় তিনবার পানি দেই, প্রত্যেকবার চুলে আঙুল দ্বারা খিলাল করি। তারপর ডানে তিন বার পানি, বামে তিন বার পানি দেই, এখানেও প্রত্যেকবার শরীর ডোলে ধুই। তারপর শাওয়ার ছেড়ে মাথা, পিঠ,হাত, বগল, কান নাভি তে পানি দেই। তবে এই সময় কান, নাভি তে এতো ভালো করে পানি দেই না।পরে শরীরের উপরের অংশে সাবান দিয়ে ডলি। তারপর উপরের অংশ আবার ভালো করে দই পানি দিয়ে। এ সময় কান ও নাভিতে ভালো করে পানি দিই আবার। তারপর লজ্জাস্থানে সাবান দিয়ে অনেক পানি অনেকবার পানি দিয়ে ধুই।তারপর উরু,পা তে সাবান দিয়ে দিই। পরে আবার শাওয়ার ছেড়ে পুরো শরীর ধুই।পরে বালতির পর বালতির পানি উরু, উরুর পিছনের জায়গা শেষ এ পা ধুই।পা আর উরু ধুইতে অনেক বালতী পানি দেই। পরে বের হওয়ার আগে কয়েকবার কুলি করি,নাকে পানি দেই, কানে পানি দেই,নাভিতে পানি দেই, চোখের ভ্রুতে পানি দেই পরে শরীরে কয়েক মগ পানি দেই পিরে ৩ বার আবার পায়ে পানি দেই পরে বের হই।আমার এই গোসল করতেই ১ ঘন্টা লাগে বা এর ও বেশি লাগে কি কি করবো এখন