আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
3 views
ago in পরিবার,বিবাহ,তালাক (Family Life,Marriage & Divorce) by (10 points)
আস সালামু আলাইকুম,


আমি অনার্স প্রথম বর্ষে পড়া একজন তরুণী। বেশ কিছু বছর ধরেই দ্বীন পালনের চেষ্টায় নিয়োজিত রয়েছি। কিন্তু ধারাবাহিক ভাবে দ্বীনি ইলম অর্জনের ক্ষেত্রে নানান রকম প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছি। বিশেষ করে ইদানীং, দ্বীনের ব্যাপারে গাফেল ও উদাসীন মনোভাব এসে পড়ছে। প্রচুর আসওয়াসা অনুভব করি। নিজেকে নিয়ে পেরেশানির মধ্যে আছি। দ্বীন পালনের ব্যাপারে তৎপর এমন কোনো মানুষের সাথে তেমন কোনো সংশ্লিষ্টতা নেই। আসে পাশে যারাই আছেন, তারা অনেকেই আমার মতো বা কিছু ক্ষেত্রে আমার থেকেও আরও উদাসীন দ্বীনের ব্যাপারে।
বিশেষ করে আমি বর্তমানে আরও বেশি মানসিক অশান্তির মাঝে রয়েছি। আমার পিতার কাছে আমার বিয়ের প্রস্তাব এসেছে। তিনি আমাকে বহু আগে থেকেই পছন্দ করতেন। সম্পর্কে নিকটতম আত্মীয় হওয়ায় তার সাথে পারিবারিক উঠাবসা রয়েছে। প্রায় সময় আমাদের বাসায় আসেন। কিন্তু তিনি দ্বীন নিয়ে তেমন সোচ্চার নন, বিধায় আমি আমার পরিবার কে না করে দেই। কিন্তু সেই লোক বছরের পর বছর আমার অন্য আত্মীয়দের মাধ্যমে আমার পরিবারকে রাজি করানোর চেষ্টা করেছেন। এক পর্যায় আমার পরিবার অনেক দিক বিবেচনায় রাজি হয়েছেন। এই লোক প্রায় আনুমানিক, ২০১৬ সাল থেকেই লাগাতার চেষ্টা করে যাচ্ছেন। ইদানীং কেমন জানো এই বিষয় কে কেন্দ্র করে মনের মধ্যে এমন চিন্তা আসে যে এতো বছর যাবৎ চেষ্টা করে যাচ্ছেন, তাহলে কী আমার এখানে মত দেওয়া উঁচিত? যেহুতু আখলাকের বিবেচনায় বেশ ভদ্র, কিন্তু দ্বীনের ব্যাপারে খুব কঠোর নন, এই কারণেই আমি মন থেকে সাহস পাচ্ছি না তার দিকে অগ্রসর হতে।
কিন্তু পরিবারের সদস্যরা আমাকে বারবার বুঝাচ্ছেন, সব মিলিয়ে আমি দ্বিধায় পড়ে গিয়েছি, অনেক দোটানায় রয়েছি।
আমার পরিস্থিতি বিবেচনায় দ্বীনের উপর অটল থাকতে আমি কিভাবে কী করতে পারি?
জাযাকাল্লাহ।

Please log in or register to answer this question.

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...