আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
49 views
in হালাল ও হারাম (Halal & Haram) by (3 points)
আরবি অক্ষরে নিজের নাম লেখা নেকলেস গলায় পরিধান করে কি বাথরুমে গেলে গুনাহ হবে? আরবি অক্ষরে নিজের নাম লেখা নেকলেস গলায় পরিধান করা জায়েজ হবে কি?  এবং সেটি পরিধান করে বাথরুমে গেলে কি গুনাহ হবে?আরবি অক্ষরে নিজের নাম লেখা নেকলেস গলায় পরিধান করে কি বাথরুমে গেলে গুনাহ হবে

1 Answer

0 votes
by (814,710 points)

বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আংটিতে আল্লাহর নাম বা কুরআনের আয়াতের কোনো অংশ বিশেষ থাকলে কোনো সমস্যা হবে না। তবে উক্ত আংটিকে বাথরুমে নিয়ে যাওয়া যাবে। এবং হায়েয নেফাস বা জুনুবী মহিলা পড়তে পারবে না।
روى البخاري (5877) ومسلم (2092) عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ اتَّخَذَ خَاتَمًا مِنْ فِضَّةٍ ، وَنَقَشَ فِيهِ "مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ" وَقَالَ : ( إِنِّي اتَّخَذْتُ خَاتَمًا مِنْ وَرِقٍ ، وَنَقَشْتُ فِيهِ مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ ، فَلا يَنْقُشَنَّ أَحَدٌ عَلَى نَقْشِهِ ) .
রাসূলুল্লাহ সাঃ এর হাতের আংটিতে ”মুহাম্মাদুর রাসূলুল্লাহ” লিখা ছিলো। (সহীহ বোখারী-৫৮৭৭)
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-https://www.ifatwa.info/13048

সুপ্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
কুরআনের কোনো আয়াত বা হাদীসের কোনো বাক্যকে লকেট ইত্যাদিতে ব্যবহার করা যাবে। যদিও ব্যবহার না করাই উত্তম। তবে আরবী অক্ষর সমূহকে লটেকে প্রতিস্থাপন করা যাবে এবং বাথরুমে নিয়ে গেলেও কোনো সমস্যা হবে না যদি তাকে কুরআনের আয়াত বা হাদীসের কোনো অংশ লিখা না থাকে। বিশেষত আরবী ভাষা যেহেতু কুরআন হাদীসের ভাষা এবং জান্নাতের ভাষা। তাই আরবীকে অন্যান্য ভাষার তুলনায় মহব্বত ও সম্মান করা আমাদের উচিত।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...