আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
20 views
in হালাল ও হারাম (Halal & Haram) by (9 points)
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।
একজন ব্যক্তি তার কিছু ব্যাংক ঋণ রেখে মারা যান, সম্পত্তি হিসেবে তার বাড়ি রয়েছে যা বিক্রি করে তাঁর ওয়ারিশ গণ মৃত ব্যক্তির ঋণ শোধ করে ঋণ এবং সুদ থেকে মুক্ত হতে চাচ্ছেন।
এক্ষেত্রে, যারা বাড়ি টি কিনবে, তারা যদি রেজিস্ট্রি করানোর সময় সেখানে মূল দাম এর চেয়ে কম উল্লেখ করে (যাতে রেজিস্ট্রি খরচ কম লাগে),
আর ওয়ারিশ গণ যদি সেখানে সাক্ষ্য দেয়, তাহলে কি তা ওয়ারিশদের জন্য হারাম হবে?
যেহেতু ঋণ টি মৃত ব্যক্তির, আবার সুদ এর সাথে সম্পর্কিত যা প্রতিনিয়ত বাড়ছে। এদিকে মূল দাম উল্লেখ করানোর দাবি থাকলে হয়তো ক্রেতা না ও পাওয়া যেতে পারে যেহেতু বাংলাদেশে রেজিস্ট্রি খরচ অতিরিক্ত।
সমস্ত কিছু বিবেচনা করে একটা সমাধান চাচ্ছি ইন শা আল্লাহ্।

1 Answer

0 votes
ago by (808,470 points)

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
ট্যাক্স বা খাযনা সম্পর্কে উলামাদের মতপার্থক্য রয়েছে। এ সম্পর্কে কোনো দারুল ইফতায় যোগাযোগ করে জেনে নিবেন।
যাইহোক পরিমিত পরিমাণের সরকারি ট্যাক্স বা খাযনা প্রদান জনগণের নৈতিক দায়িত্ব ও কর্তব্য। এত্থেকে পলায়ন কখনো অনুমোদিত হবে না।বরং প্রকারান্তরে এটা ধোকার অন্তর্ভুক্ত হবে। সুতরাং ট্যাক্স থেকে বাচার জন্য জমির দাম কম উল্লেখ করা ঠিক হবে না।
হযরত আবু-হুরায়রা রাযি থেকে বর্ণিত,
عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال : ( مَنْ حَمَلَ عَلَيْنَا السِّلَاحَ ، فَلَيْسَ مِنَّا ، وَمَنْ غَشَّنَا ، فَلَيْسَ مِنَّا )
রাসূলুল্লাহ সাঃ বলেন-যে ব্যক্তি আমরা মুসলমানদের বিরুদ্ধে অস্র ধরলো, সে আমাদের অন্তর্ভুক্ত নয়।এবং যে কাউকে ধোকা দিলো সেও আমাদের অন্তর্ভুক্ত নয়।(সহীহ মুসলিম-১৪৬)

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
বাংলাদেশের মত রাষ্ট্র যেখানে ইসলামী হুকুমত নেই, সেই দেশের সরকারকে খাযনা বা কর প্রদান করা জরুরী কি না? সে সম্পর্কে উলামাদের তুমুল বিতর্ক বিদ্যমান রযেছে। এ সম্পর্কে নিশ্চিতরূপে সিদ্ধান্ত প্রদান করা বড়ই মুশকিল বিষয়। যাইহোক, আমাদের পরামর্শ ও সিদ্ধান্ত হল, সহনীয় পর্যায়ের কর/খাযনা প্রদান অতীব জরুরী যদি তা সঠিক খাতে ব্যয় হয়। কেননা সরকার এদ্বারা জনকল্যাণ ও রাষ্ট্র পরিচালনা করে থাকে।
সুতরাং রেজিস্ট্রি খরচ কমাতে জমির দাম কম উল্লেখ করা কখনো সমুচিত হবে না, সঠিক হবে না। তবে যদি বিশেষ কোনো জরুরত হয়, যেমনটা প্রশ্নে উল্লেখ করা হয়েছে, তাহলে এমতাবস্থায় কম মূল্য দেখিয়ে ক্রয়বিক্রয় করার রুখসত থাকবে। এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/3283


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...