আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
23 views
in হালাল ও হারাম (Halal & Haram) by (3 points)
আসসালামু আলাইকুম মুফতি সাহেব।

আমার মা এবং শাশুড়ি আমার ডাউনপেমেন্টের জন্য আমাকে কিছু টাকা ধার দিতে চান, যার পরিমাণ প্রায় ২০ হাজার কানাডিয়ান ডলার। বাংলাদেশ থেকে বিদেশে টাকা পাঠানো যায় না। কানাডায় আমার বাবার একজন বন্ধু আছেন। তাই আমার বাবা বাংলাদেশের টাকাটা তার বন্ধুর বাংলাদেশি অ্যাকাউন্টে পাঠাবেন এবং তারপর তার বন্ধু সমপরিমাণ কানাডিয়ান ডলার আমার অ্যাকাউন্টে পাঠিয়ে দেবেন। এই টাকাটা কি CRA-এর কাছে ঘোষণা করার কোনো উপায় আছে, যাতে এর উপর আমাকে ট্যাক্স দিতে না হয়? যেমন, আমি যদি টাকাটা নগদে নিই? দয়া করে আমাকে জানান এবং যদি এটা হারাম হয়, তাহলে আমি টাকাটা নিবো না।
ago by (808,470 points)
একটু বিস্তারিত জানাতে পারবেন।জাযাকুমুল্লাহ। 

1 Answer

0 votes
ago by (808,470 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
ট্যাক্স বা খাযনা সম্পর্কে উলামাদের মতপার্থক্য রয়েছে। এ সম্পর্কে কোনো দারুল ইফতায় যোগাযোগ করে জেনে নিবেন।
যাইহোক পরিমিত পরিমাণের সরকারি ট্যাক্স বা খাযনা প্রদান জনগণের নৈতিক দায়িত্ব ও কর্তব্য। এত্থেকে পলায়ন কখনো অনুমোদিত হবে না।বরং প্রকারান্তরে এটা ধোকার অন্তর্ভুক্ত হবে। সুতরাং ট্যাক্স থেকে বাচার জন্য জমির দাম কম উল্লেখ করা ঠিক হবে না।
হযরত আবু-হুরায়রা রাযি থেকে বর্ণিত,
عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال : ( مَنْ حَمَلَ عَلَيْنَا السِّلَاحَ ، فَلَيْسَ مِنَّا ، وَمَنْ غَشَّنَا ، فَلَيْسَ مِنَّا ) 
রাসূলুল্লাহ সাঃ বলেন-যে ব্যক্তি আমরা মুসলমানদের বিরুদ্ধে অস্র ধরলো, সে আমাদের অন্তর্ভুক্ত নয়।এবং যে কাউকে ধোকা দিলো সেও আমাদের অন্তর্ভুক্ত নয়।(সহীহ মুসলিম-১৪৬) এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/136214

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
কানাডা সরকার অমুসলিম যদিও তথাপি সরকারি আদেশ মান্য উচিত। 


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

...