আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
18 views
in যাকাত ও সদকাহ (Zakat and Charity) by (27 points)

বর্তমান বাজার দর অনুযায়ি বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস  এর বর্তমান রেট ২৮ শে এপ্রিল এরঃ 

২২ ক্যারেট কেডমিয়াম (হলমার্ককৃত ) প্রতি গ্রাম রৌপ্যলংকার এর মুল্য ৪৭০ টাকা
২১ ক্যারেট কেডমিয়াম (হলমার্ককৃত ) প্রতি গ্রাম রৌপ্যলংকার এর মুল্য ৪৪৫ টাকা
১৮ ক্যারেট কেডমিয়াম (হলমার্ককৃত ) প্রতি গ্রাম রৌপ্যলংকার এর মুল্য ৩৮৫ টাকা
সনাতন পদ্ধতির প্রতি গ্রাম রৌপ্যলংকার এর মুল্য ২৯০ টাকা

যাকে যাকাত দিতে চাই, তার নিসাব পরিমান অর্থের হিসাব কিভাবে করবো?

২২ ক্যারেট ধরলে এক রকম আসে আবার ২১/১৮/ট্রেডিশনাল ধরলে আরেক হিসাব আসে।
আবার যাকে দিতে চাই তার ১.৫৯ গ্রাম সোনা আছে ২২ ক্যারেট এর + কিছু রূপা (প্রায় ৩ ভরি) + কিছু টাকা (হিসাব পাই নি এখন ও) আছে। 

 

মানে 
বর্তমানে নিসাব পরিমাণ সম্পদ কতো টাকার সমপরিমাণ হলে যাকাত এর অর্থ দেয়া যাবে?

1 Answer

0 votes
ago by (807,900 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
সোনা, রূপা,টাকা,এবং ব্যবসায়িক মালে যাকাত আসে, যদি তা নেসাব পরিমাণ হয়।
স্বর্ণের নেসাবঃ৭.৫ ভড়ি।
রূপার নেসাবঃ৫২.৫ ভড়ি।
এখানে একটি বিষয় লক্ষণীয় যে, কারো কাছে শুধুমাত্র স্বর্ণ বা শুধুমাত্র রূপা থাকলে সেটার নেসাব পূর্ণ হলেই যাকাত আসবে, অন্যথায় যাকাত আসবে না। তবে হ্যাঁ, যদি কারো নিকট স্বর্ণ এবং রূপা অথবা টাকা এভাবে থাকে যে, কোনোটিরই নেসাব পূর্ণ হয়নি, তাহলে এক্ষেত্রে রূপার নেসাবকেই মানদন্ড ধরে নেয়া হবে। এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/121


যাকাতের খাত সম্পর্কে আল্লাহ তাা'আলা বলেন,
আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা বলছেন
إِنَّمَا الصَّدَقَاتُ لِلْفُقَرَاء وَالْمَسَاكِينِ وَالْعَامِلِينَ عَلَيْهَا وَالْمُؤَلَّفَةِ قُلُوبُهُمْ وَفِي الرِّقَابِ وَالْغَارِمِينَ وَفِي سَبِيلِ اللّهِ وَابْنِ السَّبِيلِ فَرِيضَةً مِّنَ اللّهِ وَاللّهُ عَلِيمٌ حَكِيمٌ
যাকাত হল কেবল (১)ফকির, (২)মিসকীন, (৩)যাকাত উসূলকারী ও (৪)যাদের চিত্ত আকর্ষণ প্রয়োজন তাদের হক (৫)এবং তা দাস-মুক্তির জন্যে ও (৬)ঋণগ্রস্তদের জন্য, (৭)আল্লাহর পথে জেহাদকারীদের জন্যে এবং(৮) মুসাফিরদের জন্যে, এই হল আল্লাহর নির্ধারিত বিধান।আল্লাহ সর্বজ্ঞ, প্রজ্ঞাময়।(সূরা আত-তাওবাহ-৬০) 
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/699


সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
সর্বনিম্ন কোয়ালিটির রূপা তথা সনাতন পদ্ধতির রূপাকে মানদণ্ড হিসেবে বিবেচনা করা হবে। 

কতটুকু পরিমাণ সম্পদ থাকলে যাকাত গ্রহণ করা যাবে না। সে সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/5814


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

ago by (27 points)
প্রিয় শায়েখ, 
জাজাকাল্লহু খাইরন। 

আমি আরেকটু হিসাব টা ক্লিয়ার হতে চাচ্ছিঃ 
মনে করি, আমি যাকে যাকাত দিবো বলে চিন্তা করতেছি, তার 
- সোনা আছে ১ গ্রাম ২২ ক্যারেট
- রূপ আছে ৪ ভরি (ক্যারেট জানা নাই, আমি কি ধরবো সনাতন/ট্রেডিশনাল রূপা)
- টাকা আছে ৬৫০০০
তাহলে এক্ষেত্রে রূপার নেসাবকেই মানদন্ড ধরে নেয়া হবে।

আজকে বাজুস এর রেট হচ্ছেঃ 
২২ ক্যারেট কেডমিয়াম (হলমার্ককৃত ) প্রতি গ্রাম রৌপ্যলংকার এর মুল্য ৪৭০ টাকা
২১ ক্যারেট কেডমিয়াম (হলমার্ককৃত ) প্রতি গ্রাম রৌপ্যলংকার এর মুল্য ৪৪৫ টাকা
১৮ ক্যারেট কেডমিয়াম (হলমার্ককৃত ) প্রতি গ্রাম রৌপ্যলংকার এর মুল্য ৩৮৫ টাকা
সনাতন পদ্ধতির প্রতি গ্রাম রৌপ্যলংকার এর মুল্য ২৯০ টাকা

এখন আপনি আমাকে দয়া করে, হিসাবটা বুঝিয়ে দিবেন যাতে আমি ভবিষ্যতে ও যাকে যাকাত দিবো তার নিসাব হিসাব করতে পারি।

*২২ ক্যারেট কেডমিয়াম (হলমার্ককৃত ) প্রতি গ্রাম সর্নালংকার এর মুল্য ২০৯৮০ টাকা
- এখানেই আরেকটা Q&A দেখেছিলাম, সোনা, রূপার মুল্য নির্ধারন করতে খাটি এর উপর ভিত্তি করে, যেহেতু ২৪ ক্যারেট নাই, তাই ২২ ক্যারেট এর মুল্যমান ধরে হিসাব করতে, আবার গরীব এর উপকার এর কথা চিন্তা করলে ১৮ ক্যারেট ও ধরা উত্তম। 

আমি কনফিউজড, আন্তরিক ভাবে দূঃখিত আপনাকে অনেক প্রশ্ন করছি, কিন্তু একবার বুঝে গেলে ভবিষ্যতে আর যাকাত নিসাব এর হিসাব টা ক্লিয়ার থাকবে ইন শা আল্লাহ। 



আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 2,234 views
...