আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
24 views
ago in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (31 points)
السَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ ٱللَّهِ وَبَرَكاتُهُ


১) বাচ্চাদের কোমরে কালো সুতা (ডোরা) বাঁধা কি জায়েজ? অনেকে বলে যে বাচ্চাদের গোাল করানোর সময় একেবারে খালি গায়ে রাখতে হয়না। তাই ঔ সুতা দেয়। এমন ভাবনা রেখে বাঁধা কিজায়েজ হবে?

২)ঠোটে এক ধরনের লিপস্টিক ব্যবহার করে, যেটা দেওয়ার পর ঠোট গোলাপি হয়ে যায়। এটাকে লিপ অয়েল বা চ্যাপস্টিক বলে।এটা মুছে ফেললেও ঠোট গোলাপি হয়ে থাকে এবং ধুলে বা ঘষলেও উঠে না। এটাকোনো আবরন না,বরং রং। এটা দিয়ে কি ওজু হবে?

৩) ফরজ গোসলে যদি শুধু তিন বার গড়গড়াসহ কুলি, তিনবার নাকের নরম অংশ পর্যন্ত পানি এবং সমস্ত শরীর ধৌত করা হয়,তবে কিহবে।।।?


৪) বাচ্চাদের নিয়ে আরো কুসংস্কার গুলো জানতে চাই

1 Answer

0 votes
ago by (765,960 points)
জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته 
بسم الله الرحمن الرحيم 

(০১)
হাদীস শরীফে এসেছেঃ
  
عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُعَلِّمُهُمْ مِنَ الْفَزَعِ كَلِمَاتٍ: «أَعُوذُ بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّةِ، مِنْ غَضَبِهِ وَشَرِّ عِبَادِهِ، وَمِنْ هَمَزَاتِ الشَّيَاطِينِ وَأَنْ يَحْضُرُونِ» وَكَانَ عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ يُعَلِّمُهُنَّ مَنْ عَقَلَ مِنْ بَنِيهِ، وَمَنْ لَمْ يَعْقِلْ كَتَبَهُ فَأَعْلَقَهُ عَلَيْهِ

আমর ইবনে শুআইব তাঁর পিতা ও তিনি তাঁর দাদা থেকে বর্ণনা করেন যে,রাসূল (সঃ) ইরশাদ করেন,তোমাদের কেউ যখন ঘুম অবস্থায় ঘাবড়িয়ে উঠে,সে যেন  أَعُوذُ بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّةِ، مِنْ غَضَبِهِ وَشَرِّ عِبَادِهِ، وَمِنْ هَمَزَاتِ الشَّيَاطِينِ وَأَنْ يَحْضُرُونِ দো’আটি পাঠ করে। আব্দুল্লাহ ইবনে আমর তাঁর উপযুক্ত সন্তানদের তা শিক্ষা দিতেন এবং ছোটদের গলায় তা লিখে লটকিয়ে দিতেন।{সুনানে আবু দাউদ, হাদীস নং-৩৮৯৫}

★প্রশ্নে উল্লেখিত ছুরতে যদি উক্ত কালো সুতায়  কুফরী বা নাজায়েজ কোন কিছু পড়ে ফু না দেওয়া হয়, তাহলে আকীদা বিশুদ্ধ রেখে তা বিজ্ঞ কবিরাজের পরামর্শ অনুপাতে গলায় হাতে বা কোমরে ঝুলানোতে কোন সমস্যা নেই।
,
তবে যদি বৈধ কালাম পড়ে ফু না দেওয়া হয়,বা কিছুই পড়ে ফু না দেওয়া হয়,তাহলে তাহা ব্যবহার করা জায়েজ হবেনা।
,
إذا كتب له النشرة وهي كالتعويذ والرقية والمراد بالضمير البارز في قوله فقال أي النبي هو من عمل الشيطان النوع الذي كان أهل الجاهلية يعالجون به ويعتقدون فيه وأما ما كان من الآيات القرآنية والأسماء والصفات الربانية والدعوات المأثورة النبوية فلا بأس بل يستحب سواء كان تعويذا أو رقية أو نشرة وأما على لغة العبرانية ونحوها فيمتنع لاحتمال الشرك فيها

যদি তাবীজের মত কাগজে লিখা হয়। রাসূল সাঃ এর বানী “এটি শয়তানী কর্ম” এর দ্বারা উদ্দেশ্য হল জাহেলী যুগে যদ্বারা চিকিৎসা করা হতো ও যার উপর নির্ভর করা হতো। আর যা কুরআনের আয়াত, আল্লাহর নাম, আল্লাহর সিফাত সম্বলিত, দুআয়ে মাসুরা হয়, তাহলে কোন সমস্যা নেই। বরং এটি মুস্তাহাব। চাই সেটি তাবীজ হোক, বা ঝারফুক হোক বা কাগজে লিখা হোক। আর যেসব ইবরানী ও অন্যান্য ভাষায় লিখা হয় তা নিষিদ্ধ। কারণ তাতে শিরকের সম্ভাবনা আছে। {মিরকাতুল মাফাতীহ-৮/৩২১]

বিস্তারিত জানুনঃ 
,
★তবে কিছু ইসলামী স্কলারগন এটাকে শিরক বলে আখ্যায়িত করেছেন।
সব ছুরতেই এটির ব্যবহার নাজায়েজ বলেছেন। 
তাই তাদের মতানুসারী গন সেই মত অনুযায়ী আমল করতে পারবেন।          

(০২)
জানামতে এটি ত্বকে পানি পৌঁছাতে প্রতিবন্ধকতা সৃষ্টি করে না, সুতরাং এক্ষেত্রে অজু হবে।

(০৩)
হ্যাঁ, এতে ফরজ গোসল আদায় হয়ে যাবে।

(০৪)
কপালে কালো টিপ জাতীয় কিছু দেওয়া,নেইলকাটার দিয়ে নখ না কাটা,বাহিরে গেলে হাওয়া লাগা, বুকে হরেক রকমের তাবিজ বা অন্য কোনো বস্তু ঝোলানো, কোমরে বিভিন্ন রকমের তাবিজ বা অন্য কোনো বস্তু ইত্যাদি ঝুলানো এগুলো সবই কুসংস্কারের অন্তর্ভুক্ত।


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...