আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
2 views
ago in পবিত্রতা (Purity) by (30 points)
আসসালামু আলাইকুম। আমি অজুর আগে পেশাব করার আগে পায়জামা খুলতে গিয়ে দেখি পায়জামার একজায়গায় সাদাস্রাব৷ আমি ভেবেছিলাম পেশাবের পরে ইস্তিঞ্জার পরে পায়জামার স্রাবের জায়গাটাও ধুয়ে পরে পায়জামা পরব৷ কিন্তু পরে ভুলে যাই আর না ধুয়েই পায়জামা পরে উঠে পড়ি, যেহেতু পেশাবের পরে পানি ব্যবহারে লজ্জাস্থানসহ অনেকটা জায়গা ভিজে থাকে আর সেটা পায়জামার ওই স্রাব ভরা জায়গাটায়ও লাগে, তাই সম্ভাবনা আছে সেখানে পানি লেগে স্রাবটি ভিজে যাওয়ার। পরে ওই পায়জামা খুলে নামাজের শুকনা পায়জামা পরে নামাজ পড়ি। প্রশ্ন হল, যেহেতু স্রাবযুক্ত পায়জামা লজ্জাস্থানে থাকা পানি দিয়ে ভিজেছে,  আবার সেই একই ভেজা পায়জামা তো আবার ঘুরে লজ্জাস্থানেও লেগেছে, আর নামাজের পায়জামাটি যখন আমি পরেছি তখন তো লজ্জাস্থান ধুয়ে নেইনি। তাহলে নামাজের পায়জামায় কি ভেজা লজ্জাস্থান লাগার ফলে নাপাক হবে, যেহেতু আগের নাপাক পায়জামা ভিজে সেটা লজ্জাস্থানকেও ভিজিয়েছে?

1 Answer

0 votes
ago by (765,180 points)
জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته 
بسم الله الرحمن الرحيم

মহান আল্লাহ তায়ালা ইরশাদ করেনঃ 

وَ ثِیَابَکَ فَطَہِّرۡ ۪﴿ۙ۴﴾ 
আর আপনার পরিচ্ছদ পবিত্র করুন।
(সুরা মুদ্দাচ্ছির ০৪)

الدر المختار: لُفَّ طَاهِرٌ فِي نَجِسٍ مُبْتَلٍّ بِمَاءٍ إنْ بِحَيْثُ لَوْ عُصِرَ قَطَرَ، تَنَجَّسَ وَإِلَّا لَا. وَلَوْ لُفَّ فِي مُبْتَلٍّ بِنَحْوِ بَوْلٍ، إنْ ظَهَرَ نَدَاوَتُهُ أَوْ أَثَرُهُ تَنَجَّسَ وَإِلَّا لَا
সারমর্মঃ 
কোনো নাপাক কাপড় যদি পানি দ্বারা ভিজে যায়,এক্ষেত্রে সেই ভেজা কাপড়ের সাথে পবিত্র কাপড় স্পর্শ করলে উক্ত নাপাক কাপড় যদি নিংড়ানোর দ্বারা নিংড়ানো যায়,তাহলে উক্ত পবিত্র কাপড় নাপাক হয়ে যাবে।
আর যদি উক্ত নাপাক কাপড় পেশাব ইত্যাদি মিশ্রিত হয়,তাহলে সেই পবিত্র কাপড়ে নাপাকির চিন্হ,গন্ধ পাওয়া গেলে সেই পবিত্র কাপড় নাপাক হয়ে যাবে।
নতুবা নয়।

★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি বোন,
প্রশ্নে উল্লেখিত ছুরতে সেই পবিত্র পায়জামায় যদি নাপাকির চিহ্ন (ভেজা) বা গন্ধ পাওয়া যায়,সেক্ষেত্রে সেটিকে আপনি নাপাক হিসেবেই ধরবেন।

আর যদি তাতে কথা নো ভেজা বা  নাপাকির  গন্ধ পাওয়া না যায়,তাহলে সেই পায়জামাকে পাক হিসেবেই ধরবেন।

আরো জানুনঃ


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

...