আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
25 views
in পরিবার,বিবাহ,তালাক (Family Life,Marriage & Divorce) by (3 points)
আসসালামু আলাইকুম হুজুর, আমি একটা বিষয় নিয়ে খুব মানসিক কষ্টে আছি।

আমি আমার স্বামী কে অনেক ভালোবাসি, আর চাই আমার দাম্পত্য জীবন শান্তিময় আর চিরস্থায়ী হোক। আমি যখন আজকে ঘুমাতে চাচ্ছিলাম সকালে বারবার আমার মনে তালাকের চিন্তা খেয়াল আসতেছিল আর ভয় পাইতেছিলাম যে, আমার কোনো কাজের জন্য তালাক হয়ে গেলো কিনা, কিন্তু আমি কোনোভাবেই চাই না আমার তালাক হোক। প্রায় সময়ই নরমালি কথা বললেও চিন্তায় পড়ে যাই যে কথাটা তালাকের কেনায়া বাক্য ছিল কিনা আর আমার কোনোভাবে আমার তালাকের নিয়ত ছিলো কিনা কথাটা বলার সময়।

এই প্রবলেমটা শুরু হয় আমার স্বামী যখন আমাকে একবার রাগের মাথায় ভয় দেখাইতে বলছিল "আমি তোমাকে ডিভোর্স দিয়ে দিবো".. ওইদিন আমার স্বামী এটাও বলছিল "তুমি আমাকে ডিভোর্স দিয়ে দিবা"। এর পরে আমি তালাকের অধিকার সম্পর্কেও জানতে পারি, আমার কাবিননামাতেও খুব সম্ভবত আমাকে তালাকের অধিকার দেওয়া আছে। এরপর থেকে মনের মধ্যে ভয় ঢুকে গেছে যে আমাকে তালাকের অধিকার দিছে, আমার কোনো কথায় বা কাজের দ্বারা তালাক হইলো কিনা।

আজকে যখন সকালে ঘুমানোর চেষ্টা করতেছিলাম তখন বারবার তালাকের  খেয়াল আসতেছিল যেটা অনিচ্ছাকৃত, এই কথা যে— "আমি তোমাকে তালাক দিলাম"। পরে দুশ্চিন্তা হইতেছিল এখানে কি "আমি" শব্দটা আমি কোনোভাবে উচ্চারণ করছি কিনা। এরপর বিছানা থেকে উঠে আমি নিজেকে বুঝানোর ট্রাই করতেছিলাম, এমন অবস্থায় আমি নিশ্চিত না যে নিজেকে বুঝাইতেই নাকি শয়তানের ধোকায় পরে তালাকের নিয়তে আমি মনে মনে বলি "আমি তোমাকে তালাক দিলাম"। কিন্তু জানতাম মনে মনে বললে শব্দ না শুনলে তালাক হয় না। কিন্তু আমি এটা শিওর এই বাক্যটা মনে মনে বলতে গিয়ে পুরো বাক্যের মধ্যে শুধু "আমি" শব্দ  টা মনে মনে উচ্চারণের সময় আমি এক ধরনের আওয়াজ শুনি কিন্তু সেই শব্দটা দ্বারা কোনো অক্ষর উচ্চারণ হয়নাই, অনেকটা মনে হলো মনে মনে "আমি" উচ্চারণ করতে গিয়ে গলার সাথে তালুর ধাক্কা, ধক গিলা বা হয়তো জিব্বার সাথে তালুর বারি খাওয়ার মত আওয়াজ হইছে মনে মনে "আমি" উচ্চারণ করতে গিয়ে। কিন্তু বাক্যের বাকি অংশ "তোমাকে তালাক দিলাম" বলার সময় কোনো আওয়াজ বা শব্দ পাইনাই। এই অবস্থায় কি তালাক হইছে?

আমার তো তালাকের নিয়ত ছিল না দেখেই আমি ভয় পেয়ে বারবার এগুলা নিয়ে চিন্তা করতেছিলাম, সবকিছু আমাদের স্বামী-স্ত্রীর মধ্যে ঠিক ছিল তখন। আমি আল্লাহর কাছে সবসময় দোয়া করি যেন আমাদের মধ্যে চিরকাল স্বামী-স্ত্রীর সম্পর্ক আল্লাহ হেফাজত করেন, কোনোভাবে যেন আমাদের তালাক না হয় কখনো। কিন্তু তখন কি কোনোভাবে তালাকের নিয়ত কাজ করছিল নাকি এটা শয়তানের কুমন্ত্রণা যে ফিল হইতেছে হয়তো তালাকের নিয়ত ছিল মনে মনে বাক্যটা উচ্চারণের ক্ষেত্রে নিশ্চিত বুঝতেছি না যে কেন ওই বাক্যটা তখন আমি ইচ্ছাকৃতভাবে মনে মনে বলার ট্রাই করতেছিলাম।

এমন অবস্থায় যদি "আমি তোমাকে তালাক দিলাম" বাক্য মনে মনে উচ্চারণ করার সময় বাক্যের "আমি" শব্দটা মনে মনে উচ্চারণ করতে গিয়ে গলার সাথে তালুর ধাক্কা, ধক গিলা বা হয়তো জিব্বার সাথে তালুর বারি খাওয়ার মত আওয়াজ হইছে মনে মনে "আমি" উচ্চারণ করতে গিয়ে। কিন্তু সেইটা দ্বারা কোনো অক্ষর উচ্চারণহয় নাই আর বাক্যের বাকি অংশ বলার সময় "তোমাকে তালাক দিলাম" কোনো আওয়াজ না শুনে থাকি, তাহলে কি তালাক হবে?"

1 Answer

0 votes
ago by (807,660 points)

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
হযরত আবু হুরায়রা রাযি থেকে বর্ণিত,তিনি বলেন,
ﻋَﻦْ ﺃَﺑِﻲ ﻫُﺮَﻳْﺮَﺓَ ﺭَﺿِﻲَ ﺍﻟﻠَّﻪُ ﻋَﻨْﻪُ ﻗَﺎﻝَ : ﻗَﺎﻝَ ﺍﻟﻨَّﺒِﻲُّ ﺻَﻠَّﻰ ﺍﻟﻠَّﻪُ ﻋَﻠَﻴْﻪِ ﻭَﺳَﻠَّﻢ : َ ( ﺇِﻥَّ ﺍﻟﻠَّﻪَ ﺗَﺠَﺎﻭَﺯَ ﻟِﻲ ﻋَﻦْ ﺃُﻣَّﺘِﻲ ﻣَﺎ ﻭَﺳْﻮَﺳَﺖْ ﺑِﻪِ ﺻُﺪُﻭﺭُﻫَﺎ ﻣَﺎ ﻟَﻢْ ﺗَﻌْﻤَﻞْ ﺃَﻭْ ﺗَﻜَﻠَّﻢ )
রাসূলুল্লাহ সাঃ বলেছেন,নিশ্চয় আল্লাহ তা'আলা আমার খাতিরে আমার উম্মতের অন্তরে চলে আসা ওয়াসওয়াসা(শয়তানি প্ররোচনা) বিষয়ে কোনো প্রকার হস্তক্ষেপ/শাস্তি প্রদাণ করবেন না।যতক্ষণ না সে কথা বা কাজের মাধ্যমে সেটাকে বাস্তব রূপ দিচ্ছে। (সহীহ বোখারী-২৩৬১,সহীহ মুসলিম-১২৭)

ওয়াসওয়াসা সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/3318

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
প্রশ্নের মধ্যে সন্দেহ সংশয় এবং ভয়কে প্রধান্য দেয়া হয়েছে। এদ্বারা কোনো সমস্যা হবে না।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...