আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
26 views
ago in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (3 points)
edited ago by
আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ। আমার এক বান্ধবী হিন্দু থেকে মুসলিম হয়েছিল।আমি জানতাম ওটা।পুরো ভার্সিটিতে সবসচেয়ে বেশি আমার সাথে কথা বলত।হিন্দু বান্ধবীরা ওকে পছন্দ করত না একদম।আমি বেশি মিশতাম সাহায্য ও করতাম পড়ায় কারণ মুসলিম হবে এমন চিন্তা ছিল তহ আমার এটা ভালো লাগত।কিন্তু মুসলিম হওয়ার পর আবার বিয়ে করে সে মুসলিম ছেলেকে, বিয়ের পর তবু ওর বাবার বাসায় থাকত।প্রায় ২  বছর ছিল বাবার বাসায় ।তখন ও মিশতাম।ওর বাবার বাসায় জানত আমি ওর বান্ধবী। একদিন ও না বলে ওর স্বামীর বাসায় চলে যায়।আমিও জানি না।ওর কিছু ডকুমেন্ট জমা দেওয়ার ছিল ভার্সিটির।আমাকে দিছিল জমা  দিতে আমি দিয়েছিলাম।সার্টিফিকেটে ওর নাম চেন্জ হয় নি।আমি হয়ত ওর নামে সাইন ও করে দিয়েছিলাম চুরি করে কারণ আমার বান্ধবী আসে নি আর সাইন ও করতে হয়।তহ হঠাৎ একদিন পর আমাকে আমার এক বান্ধবী জানালো ”  তুর বান্ধবী তহ চলে  গেছে ওর জামাইর বাসায় তহ ওর মা বাবা ভার্সিটিতে এসেছিল তুর নাম বলছে স্যারকে মানে তুই বান্ধবী তাই।সার তুর নাম্বার নিছে আমার থেকে। " তহ আমি একটু ভীতু স্বভাবের।আমি স্যারকে বলোছিলাম আমি জানি না।কিন্তু ওর মা আমার ফোন নাম্বার নিয়ে আমাকে নানা ভাবে কান্না করে করে বুঝাতে থাকে বলে দেখ আমি সমাজে মুখ দেখাতে পারতেছি না।ও কোথায় ওর স্বামীর বাসা কোথায়।আমি বলেছিলাম জানি না।তবু লাস্টে একটু করে বলেছিলাম ওইদিকে(জায়গাটির নাম)  শুনেছিলাম তবে জানি না আমি।তারপর আমাকে আরো কল দিয়ে বলতেছিল ওর মা যে "  ওকে বলিও চলে আসতে। আমরা সমাজে  মুখ দেখাতে পারতেছি না।ওর বাবা অনেক অসুস্থ। " আমি বলেছিলাম বুঝছি।আচ্ছা বলব।কিন্তু আমি বলব না এটা আমি জানি ওর মাকে মিথ্যা বলেছিলাম।তহ ওকে কল দিয়ে সব বলেছিলাম তুর মা এমন এমন বলতেছিল।কিন্তু আমি ওকে আবার হিন্দু হয়ে যেতে এসব বলি নি।আমি শুধু শেয়ার করেছিলাম। আমি চাইতাম ও না ও হিন্দু হোক।ওর মায়ের সাথে এভাবে কথার কারণে কি আমার গুণাহ হবে বা ঈমানে সমস্যা হবে ?  লাস্টে পুলিশ কেসের ঝামেলা হয়েছিল তবে আমার সাথে না।এসব সমস্যা হবে মনে করে বারবার আমার স্বামী বলত এসব বিষয়ে কথা না বলতে আর সাহায্য না করতে।মানে ওকে সাহায্য করতে গেলে আমার বিপদ হতে পারে তাই।এতে কি কোন সমস্যা হবে?

1 Answer

0 votes
ago by (806,910 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
আবূ হারূন আল-আবদী (রহঃ) থেকে বর্ণিত।
عَنْ أَبِي هَارُونَ الْعَبْدِيِّ، قَالَ كُنَّا إِذَا أَتَيْنَا أَبَا سَعِيدٍ الْخُدْرِيَّ قَالَ مَرْحَبًا بِوَصِيَّةِ رَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ . إِنَّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ قَالَ لَنَا " إِنَّ النَّاسَ لَكُمْ تَبَعٌ وَإِنَّهُمْ سَيَأْتُونَكُمْ مِنْ أَقْطَارِ الأَرْضِ يَتَفَقَّهُونَ فِي الدِّينِ فَإِذَا جَاءُوكُمْ فَاسْتَوْصُوا بِهِمْ خَيْرًا "
তিনি বলেন, আমরা আবূ সাঈদ আল খুদরী (রাঃ) -এর কাছে এলেই তিনি বলতেনঃ তোমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ওসিয়ত অনুযায়ী স্বাগতম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বলতেনঃ লোকেরা অবশ্যই তোমাদের অনুগামী। অচিরেই পৃথিবীর দিকদিগন্ত থেকে লোকেরা তোমাদের নিকট দ্বীনি ইলম অর্জনের জন্য আসবে। তারা যখন তোমাদের নিকট আসবে,তখন তোমরা তাদেরকে ভালো ও উত্তম উপদেশ দিবে।(সুনানু তিরমিযি-২৪৯,তিরমিযী ২৬৫০-৫১, মুওয়াত্ত্বা মালিক ২৪৭।) এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/36

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
আপনার প্রশ্নটি অস্পষ্ট। আমরা অনেক কিছুই বুঝতে পারিনি। আপনার প্রশ্ন থেকে যতটুকু বুঝতে পেরেছি, সেই আলোকে বলছি, আপনার কোনো গোনাহ হবে না। আপনি দয়াকরে নতুন প্রশ্ন না করে উক্ত প্রশ্নটিকে ইডিট করে, তারপর কাউকে পড়ে শুনিয়ে আমাদেরকে কমেন্টে জানিয়ে দিবেন।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

ago by (3 points)
এডিট করা হয়েছে

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...