আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
23 views
in সালাত(Prayer) by (46 points)
আস সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লহ,

১) আমার জাওয স্বপ্নে দেখেছেন হাত দিয়ে দাঁতে একটু খোঁচানোর ফলে দাঁত পড়ে গিয়েছে ।
আবার এরআগে আরেকবার দেখেছিলেন দাঁতের গোড়া নরম হয়ে গিয়েছে।

উস্তায এটার ব্যাখ্যা হতে পারে?

২) গর্ভাবস্থায় শেষের দিকে পেটে চাপের কারণে ফরজ নামাজ বসে আদায় করা যাবে?

1 Answer

0 votes
ago by (806,910 points)

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)
হযরত কা'ব ইবনে উজরাহ রাযি থেকে বর্ণিত,
ﻭﻋﻦ ﻛﻌﺐ ﺑﻦ ﻋﺠﺮﺓ ﺭﺿﻲ ﺍﻟﻠﻪ ﻋﻨﻪ ﻗﺎﻝ : ﻗﺎﻝ ﻟﻲ ﺭﺳﻮﻝ ﺍﻟﻠﻪ ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ : ( ﻭﺍﻟﺼﺪﻗﺔُ ﺗُﻄْﻔِﺊُ ﺍﻟﺨﻄﻴﺌﺔ ﻛﻤﺎ ﻳُﻄْﻔِﺊُ ﺍﻟﻤﺎﺀُ ﺍﻟﻨﺎﺭَ ) ﺍﻟﺘﺮﻣﺬﻱ ( 614 )
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাহিসসালাম আমাকে বলেছেন,সদকাহ ভূলভ্রান্তিকে এমনভাবে মিটিয়ে দেয় যেভাবে পানি আগুনকে মিটিয়ে দেয়। (তিরমিযি-৬১৪)

আনাস ইবনে মালিক রাযি থেকে বর্ণিত রয়েছে
: ﻗَﺎﻝَ ﺭَﺳُﻮﻝُ ﺍﻟﻠَّﻪِ ﺻَﻠَّﻰ ﺍﻟﻠَّﻪُ ﻋَﻠَﻴْﻪِ ﻭَﺳَﻠَّﻢَ : "
ﺍﻟﺼَّﺪَﻗَﺔُ ﺗَﻤْﻨَﻊُ ﺳَﺒْﻌِﻴﻦَ ﻧَﻮْﻋًﺎ ﻣِﻦْ ﺃَﻧْﻮَﺍﻉِ ﺍﻟْﺒَﻠَﺎﺀِ ، ﺃَﻫْﻮَﻧُﻪُ ﺍﻟْﺠُﺬَﺍﻡُ ، ﻭَﺍﻟْﺒَﺮَﺹُ( ﺍﻟﻜﺘﺐ » ﺍﻟﺒﺮ ﻭﺍﻟﺼﻠﺔ ﻻﺑﻦ ﺍﻟﺠﻮﺯﻱ »
ﺭﻗﻢ الحديث 279)

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাহিসসালাম বলেন,সদকাহ সত্তর প্রকার বালামুসিবত কে দূর করে দেয়,যার মধ্য থেকে সর্বনিম্ন পর্যায়ের বালামুসিবত হল কুষ্ঠরোগ,এবং শ্বেতরোগ।আল-বির্রু ওয়াসসিলাহ-২৭৯;আল্লাহ আমাদের সকলকে ক্ষমা করুক।আমীন।এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/24164

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
স্বপ্নে দাত পড়তে দেখা বা দাতের গোড়া নরম হয়ে যাওয়া সম্বলিত স্বপ্নের ইতিবাচক ও নেতিবাচক দুই রকম ব্যখ্যা রয়েছে। কাজেই আপনার প্রতি আমাদের নাসিহা হল, আপনি নেক আমল করবেন। পাশাপাশি সাধ্যানুযায়ী দান সদকাহ করতে থাকবেন। আল্লাহ আপনাকে হেফাজত করুক।আমীন।

(২)
গর্ভাবস্থায় শেষের দিকে পেটে চাপের কারণে ফরয নামায বসে আদায় করা যাবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...