আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
21 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (2 points)
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ।

তবে সর্বাপেক্ষা পছন্দনীয় মত হল,ত্বুলুয়ে ফযর থেকে নিয়ে সুর্য পূর্ব দিগন্তে উদ্ভাসিত হওয়া(প্রথম প্রহর) পর্যন্ত সকালবেলা অবশিষ্ট থাকে।
এখানে প্রথম প্রহর বলতে আজকে ২২ এপ্রিল অনুযায়ী সকাল ৫.৩১ থেকে ৮.৩১ পর্যন্ত কী বুঝানো হয় ?

২) আমি আজকে ফজর ওয়াক্ত শুরু হওয়ার সাথে সাথে ভোর ৪.১৩ থেকে মাসনুন দোয়া ও যিকির যা আছে সব পড়া শুরু করি আযানের পর নামায পড়লাম , ফরজ নামাযের পরের যিকির পড়লাম সব মিলিয়ে আমার এখনো অর্ধেক যিকির বাকি থেকে যায় দেখলাম (সময় সকাল ৫.৪৬) । তাহলে কী আমি বাকিগুলো ৮.৩১ এর আগে পড়লেও আদায় হবে?

1 Answer

0 votes
ago by (806,910 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
সকাল এবং বিকাল বেলার শুরু ও শেষ নিয়ে উলামায়ে কেরামদের মধ্যে মতপার্থক্য বিদ্যমান রয়েছে।
কিছুসংখ্যক উলামায়ে কেরাম মনে করেন, সকালবেলা ত্বুলুয়ে ফযর( ফযরের সূচনা) থেকে শুরু করে সূর্যোদয় পর্যন্ত বিদ্যমান থাকে।তবে কেউ কেউ দ্বিপ্রহর(দিন-১২টা) পর্যন্ত সকালবেলা বিদ্যমান থাকার কথাও বলেছেন।

তবে সর্বাপেক্ষা পছন্দনীয় মত হল,
ত্বুলুয়ে ফযর থেকে নিয়ে সুর্য পূর্ব দিগন্তে উদ্ভাসিত হওয়া(প্রথম প্রহর) পর্যন্ত সকালবেলা অবশিষ্ট থাকে।
অন্যদিকে কিছু সংখ্যক উলামায়ে কেরামের মতে বিকালবেলা- আছর থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত অবশিষ্ট থাকে।তবে কেউ কেউ রাতের এক তৃতায়াংশ পর্যন্ত অবশিষ্ট থাকার কথা বলেছেন।
আবার কেউ কেউ এমন মাতামতও দিয়েছেন যে, বিকালবেলার দু'আয়ে মা'ছুরাগুলো/যিকিরগুলো মূলত মাগরিবের পর থেকে শুরু করা হবে।
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/452


সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
৮:৩১ এর পর সকালের যিকির আদায় করলেও হবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...