আসসালামু আলাইকুম শায়েখ, আমাকে একজন ভারতের নাগরিক জিজ্ঞাসা করে যে আমি দেশে গিয়েছিলাম কিনা ছুটিতে , আমি সৌদিতে কর্মরত,আমি তাকে বলি ৮ মাস হলো ছুটি থেকে এসেছি,সে আবার জিজ্ঞাসা করে আমাকে যে, আবার কবে যাব দেশে তখন আমি তাকে বলি আল্লাহ মালুম( আল্লাহ ভালো জানেন এই নিয়তে বলি)। তখন সে আবার বলে আমার সাথে কয়েকজন কাজ করে তারা নাকি উনাকে বলেছেন উনারা নাকি খুরুজে (ফাইনাল এক্সিটে) দেশে চলে যাবেন মানে একেবারে দেশে চলে যাবেন। আমি তখন অই ভারতীয় নাগরিককে জিজ্ঞাসা করি আপনি কি তাকদির বুজেন হিন্দি ভাসায় তার সাথে কথা বলেছি, সে তাকদির কি বুজতে পারছিল না আমার মনে হলে আমি তাকে বলি নসিব বা ভাগ্য কি জানো, সে বলে হা জানি, আমি তখন তাকে বলি, আমার তাকদির, নসিব, ভাগ্যে যা আল্লাহ লিখে রেখেছেন তাই হবে, আমার জন্য কাজ করে যাওয়া দায়িত্ত, ভাগ্যে যা লিখা আছে তাই হবে, রিযিক যতদিন আছে এখানে ততদিন থাকতেই হবে আমাকে, এভাবে তাকে আমি বলি, এবং তাকে আরেকটা কথা বলি, যে তুমি দেশে যাইবা এইটা অনেক পরের কথা তুমি দেশে যাওয়ার আগেই এখানে সাউদিতে মারা যাইতে পারো তাকদিরে লিখা থাকলে, বা আমিও দেশে যাওয়ার আগেই মারা যাইতে পারি আমার তাকদিরে লেখা থাকলে, দেশে যাওয়া তো অনেক দুরের কথা। মানে তাকে বুজাতে চাই আল্লাহ তাকদিরে যা যা লিখে রেখেছেন তাই হবে, কিন্তু আল্লাহ কি লিখে রেখেছেন তা মহান আল্লাহ ভালো জানেন, আমার দায়িত্ত শুধু কাজ করে যাওয়া।
শায়েখ আমার প্রশ্ন :-
১,আমার বলা উপরের কথাগুলো সহিহ আকিদা পোসন করে কিনা? আমি জানি তাকদির বলতে আল্লাহ দুনিয়া সৃস্টির ৫০ হাজার বছর পুর্বে লিখে রেখেছেন এবং আমি যখন মায়ের গর্ভে ৪ মাস বয়স তখন একজন নির্ধারিত ফেরেশতা নির্ধারিত দিনে, নির্ধারিত সময়ে, নির্ধারিত ফেরেশতা আল্লাহর হুকুমে রুহ ফুতকার দিতে এসে আমার তাকদির পুনরায় আমার হায়াত, আমার রিযিক মানে আমার তাকদির পুর্বেই লেখা হয়ে গেছে, আল্লাহ লিখে রেখেছেন কিন্তু কি লিখেছেন তা আল্লাহ ভালো জানেন, আমার শুধু ভাল কাজ করে যেতে হবে আল্লাহর রহমতে।এর মাজে কোন পাপ আমার হয়ে গেলে আল্লাহর কাছে সাথে সাথে পাপের জন্য অন্তর থেকে তওবা করতে হবে এভাবে যে আল্লাহ আমার ভুল হয়ে গেছে আমাকে মাফ করে দিন। ভাল, মন্দ, বিপদ যাই ঘটুক আমার জীবনে সব আল্লাহ নির্ধারিত, কোন গোনাহ হয়ে গেলে আল্লাহর কাছে তওবা করতে হবে এভাবে যে আল্লাহ আমার ভুল হয়ে গেছে আমাকে মাফ করে দিন, কিন্তু এই আকিদা রাখা যাবে না যে আল্লাহ লিখে রেখেছেন বলেই আমি কোন পাপ করেছি। আমার এই উপরের বর্ননায় আকিদা সহিহ কিনা জানতে চাই শায়েখ।
২,আমি জানি এবং মনে প্রানে মানি যে আমাকে মহান আল্লাহর প্রতি সুধারনা রাখতে হবে। এই আকিদা থেকে আমার জীবনে যত যাই ঘটে যাক আমাকে এই বিসাস রাখতেই হবে যে, আল্লাহ যা করেছেন আমার কল্যানের জন্য করেছেন।সর্বদা আল্লাহর সকল ফয়সালায় শোকরিয়া আদায় যেমন করতে হবে তেমনিভাবে মন্দ কিছু ঘটলেও আল্লাহর উপর পুর্ন ভরসা রাখতে হবে এবং সবর করতে হবে যে আল্লাহ আমাকে এই বিপদ থেকে অতি শিঘ্রি উদ্দার করবেন।
সম্মানিত শায়েখ আমার এই দির্ঘ বর্ননায় আমি যা লিখেছি তা আমি ভিবিন্নভাবে শোনেছি ভিবিন্ন ধর্মিয় আলোচনাতে, ভিবিন্ন ইসলামিক ব্যাক্তির আলোচনা থেকে। আমার এই দির্ঘ বর্ননায় কোন ভ্রান্তি, ভুল আকিদা মুলক কথা থাকলে আমাকে জানাবেন।